ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » শ্রেণী কক্ষে ঝুলছিল নৈশ প্রহরীর লাশ

শ্রেণী কক্ষে ঝুলছিল নৈশ প্রহরীর লাশ


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ মার্চ ২০২৫


শ্রেণী কক্ষে ঝুলছিল নৈশ প্রহরীর লাশ
পাবনা: চাটমোহরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে সাইদুল ইসলাম (৫৫) নামে এক নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৩ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। মৃত সাইদুল উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বাঙালা উত্তরপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাঙালা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। তার মাথায় প্রায়ই প্রচন্ড ব্যথা হতো, যা ক্রমেই অসহনীয় হয়ে উঠেছিল। সোমবার দুপুরে মাথাব্যথা শুরু হলে তিনি স্ত্রীকে জানান যে তিনি স্কুলে যাচ্ছেন। স্ত্রীর প্রশ্নের কোনো উত্তর না দিয়েই তিনি বাড়ি থেকে বের হয়ে যান।

ঘণ্টাখানেক পর স্কুলের অফিস সহকারী হাসান আলী দাপ্তরিক কাজে বিদ্যালয়ে যান এবং জানালা দিয়ে শ্রেণিকক্ষে সাইদুল ইসলামের ঝুলন্ত দেহ দেখতে পান। পরে স্থানীয়রা এসে তাকে নামিয়ে দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫২:০১   ১৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ