ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় যুবদলের আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

হাতিয়ায় যুবদলের আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ ২০২৫


 

হাতিয়ায় যুবদলের আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

নোয়াখালী: হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) বিকালে হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি দ্বীপ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্ট এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় ।

এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মুনায়ের মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন কে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয় হাজার হাজার নেতা কর্মীরা ।

এর আগে গত মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসমাইল হোসেন ইলিয়াসকে আহ্বায়ক ও ফাহিম উদ্দিনকে সদস্য সচিব করে উপজেলা এবং মমিন উল্লাহ রাসেলকে আহ্বায়ক, আরিফুল ইসলাম হাওলাদারকে সিনিঃ যুগ্মআহবায়ক ও কাউসার মোস্তফাকে সদস্য সচিব করে হাতিয়া পৌর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উপজেলা ও পৌর যুবদলের ৩৫ (পঁয়ত্রিশ) সদস্য বিশিষ্ট আহ্বায়ক (পূর্ণাঙ্গ) কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়।

২০১৮ সালের শেষের দিকে হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের আহবায়ক কমিটি করা হলেও সে কমিটি পরিপূর্ণতা লাভ করতে পারেনি। এ আহ্বায়ক কমিটি ঘোষণা করার মধ্য দিয়ে হাতিয়া পিএনপির রাজনীতি ব্যক্তি নির্ভর রাজনীতির প্রভাব থেকে মুক্ত হয়েছে বলে নেতা কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা জানান এখন সবাই নিজ নিজ অবস্থান থেকে সাংগঠনিক রাজনীতি করার সুযোগ পাবেন এবং দলের জন্য যাদের ত্যাগ শ্রম রয়েছে তারা পূর্ণাঙ্গ কমিটিতে মূল্যায়িত হবেন ।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:২৭:২৮   ২২৫ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ