ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নবীনগরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ ২০২৫


 

 

নবীনগরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে প্রবাসী পারভেজ সবুজের স্ত্রী হাফছা আক্তার (২৩) এর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার ( ৫ মার্চ)পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের গোয়ালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাফছা আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামের মোঃ মোখলেছ মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্র জানায়,নিহত হাফছা আক্তারের সাথে প্রায় ৩ বছর পূর্বে নবীনগর উপজেলার গোয়ালী গ্রামের আব্দুছ সালাম মিয়ার ছেলে প্রবাসী সবুজ এর বিয়ে হয়। বিয়ে হওয়ার কয়েক মাস পর সবুজ প্রবাসে চলে যায়। তখন থেকেই টাকা পয়সা নিয়ে আমার মেয়েকে তার শ্বশুর-শ্বাশুড়ি ও ননদ মিলে নির্যাতন করতো। বিষয়টি ওয়ার্ড মেম্বার বাছির মিয়া পর্যন্ত গড়ালেও কোন সুরাহা হয়নি।

নিহত হাফছা আক্তারের বাবা মোখলেছ মিয়া জানায়, মঙ্গলবার তারাবি নামাজের পর রাতে বাছির মেম্বার তাকে ফোন করে বলে মেয়ে নাকি কেড়ির বড়ি খেয়েছে, এই খবর পেয়ে হাসপাতালে গিয়ে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান। তিনি বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে তার শ্বশুর, শ্বাশুড়ি ও ননদ মিলে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। সঠিক তদন্তের মাধ্যমে আমি এর সুষ্ঠু বিচার চাই।

কাইতলা দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য বাছির মেম্বার বলেন, সবুজ আমাক ফোন করে বলে তার স্ত্রী তার সাথে ফোনে ঝগড়া করে নাকি বিষ খেয়েছে। আমি দ্রুত তাদের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে কথা বলি, হাফছা আমাকে বলে তিন টি কেড়ির বড়ি খেয়েছে। পরে আমি চিকিৎসার জন্য দ্রুত সিএনজি করে তাকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠায়, যাওয়ার পথে সে মারা যায়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:২৩:৪৮   ২৩২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ