ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ইউপি সদস্যের নির্দেশে গাছ কেটে জায়গা দখলের অভিযোগ

হাতিয়ায় ইউপি সদস্যের নির্দেশে গাছ কেটে জায়গা দখলের অভিযোগ


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ ২০২৫


হাতিয়ায় ইউপি সদস্যের নির্দেশে গাছ কেটে জায়গা দখলের অভিযোগ

নোয়াখালী: হাতিয়ায় ইউপি সদস্যের নির্দেশে বিরোধপূর্ণ জায়গায় গাছ কেটে ভূমি দখল ও বসতঘর ভাংচুর করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী খানসাব উদ্দিন থানায় অভিযোগ দাখিল করেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে হাতিয়ায় নলচিরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কলাপাড়া গ্রামে।

অভিযুক্ত মেহেরাজ উদ্দিন নলচিরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোক্তার উদ্দিনের ছেলে। সে বর্তমানে উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য।

হাতিয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী খানসাব উদ্দিনের সাথে তার চাচাতো ভাই মিলনদের সাথে বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয় ভাবে শালিশী বৈঠকে ইউপি সদস্য উদ্দেশ্যমূলক ভাবে বিবাদী মিলনদের থেকে মোটা অংকের টাকার বিনিময়ে কাগজপত্র পর্যালোচনা না করে একতরফা রায় দেয়। এ বিষয়ে বাদি প্রতিবাদ জানালে ইউপি সদস্য মেহেরাজ অশ্লীল গাল মন্দ করে। সে বিবাদীদের পক্ষে বাদির গাছ কেটে নেয়ারও হুকুম দেয়। তার এহেন এক তরফা রায় পেয়ে বিবাদীরা বেপরোয়া হয়ে খানসাবের বসতবাড়ীর গাছ কাটা শুরু করে এবং হৈ হট্টগোলের মধ্যে তারা খানসাবের বসত ঘরে ভাংচুর চালায়। এক পর্যায়ে বাদীর ঘর আগুনে পোড়াইয়া দেওয়ার হুমকি দেয়।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মেহেরাজ উদ্দিন বলেন, তাদের পারিবারিক সংক্রান্ত বিরোধ নিয়ে সামাজিকভাবে আমাদের কাছে আসলে আমরা মীমাংসা করার চেষ্টা করেছি। আমি গাছ কাটার কোন নির্দেশনা দেই নি এবং কারো থেকে কোন টাকা গ্রহণ করিনি।

হাতিয়া থানার এসআই মিনহাজুল আবেদীন জানান, গাছ কাটার অভিযোগের ভিত্তিতে আমি ঘটনাস্থলে গিয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচ/এল

 

বাংলাদেশ সময়: ২০:৪৭:৪০   ৩০৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ