ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে এলডিও’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

চাটমোহরে এলডিও’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ ২০২৫


 চাটমোহরে এলডিও’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন
পাবনা: র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পাবনার চাটমোহরে ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও’র) আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (০৮ মার্চ) সকাল দশটায় চাটমোহর বাসস্ট্যান্ড এলাকা থেকে ভূমিহীন নারীদের অংশঘ্রহণে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি কলেজ রোড ও থানা মোড় ঘুরে আবার বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও’র) কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ভূমিহীন নেত্রী ছানোয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও প্রডেস হোম ডেকর এর পরিচালক হাসনা হেনা পারভীন।
এলডিও’র নির্বাহী পরিচালক নূরে আলম সিদ্দিকী মঞ্জুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বেসরকারি সংস্থা রুলফাও এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, সাংবাদিক শাহীন রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভূমিহীন সংগঠক ইসরাইল আলম, রাজিয়া খাতুন, নীপা খাতুন, ভূমিহীন নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ‘সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নারীরা অনেকটাই এগিয়ে গেছে। নিজেদের অধিকার আদায়ে নারীরা আজ সোচ্চার। নারীদের অধিকার নিজেদের অর্জন করে নিতে হয়েছে। তারপরও আজও অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে রয়েছে, নিগৃহিত রয়েছে। মুজুরী বৈষম্যের আজও অবসান হয়নি। বিলকুড়ালিয়ার ভূমিহীন নারীরা যেভাবে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খাসজমিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে তা অন্য নারীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:৫১:১৮   ২৬৮ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ