ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

নবীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫


নবীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

ব্রাহ্মণবাড়িয়া: “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে।

সোমবার (১০/০৩) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে র‍্যালি, ফায়ার সার্ভিস মহড়া ও আলোচনাসভার মধ্যদিয়ে এ দিবসটি উদযাপন করা হয়।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানাহ কার্যক্রম পরিচালিত হয়। তাছাড়া ফায়ার সার্ভিস মহড়ার মাধ্যমে দুর্যোগকালীন প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, ফায়ার স্টেশন কর্মকর্তা দেবব্রত সরকার, ইউপি চেয়ারম্যান আল ইমরান, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৮:১৪   ৩০০ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ