ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ইউপি চেয়ারম্যান লাপাত্তা,চরম দুর্ভোগে সাধারণ মানুষ

ইউপি চেয়ারম্যান লাপাত্তা,চরম দুর্ভোগে সাধারণ মানুষ


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫


 ইউপি চেয়ারম্যান লাপাত্তা,চরম দুর্ভোগে সাধারণ মানুষ

নেত্রকোনা: কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদে জনসেবার এক করুণ চিত্র দেখা যাচ্ছে। পরিষদে নেই স্বাভাবিক কার্যক্রম, সেবাগ্রহীতারা দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন।

কারণ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস পলাতক। থানায় মামলা থাকায় তিনি আত্মগোপনে চলে গেছেন, আর তার অনুপস্থিতিতে পরিষদের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, চেয়ারম্যানের অনুপস্থিতিতে জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ, সামাজিক নিরাপত্তা ভাতা, ভূমি সংক্রান্ত সেবা—সবকিছুই বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ দিনের পর দিন পরিষদের চৌকাঠে ঘুরছেন, কিন্তু কোনো সমাধান মিলছে না। মেম্বাররা সঠিক দিকনির্দেশনা দিতে পারছেন না, পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও কোনো কার্যকর সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছেন।

পরিষদে গিয়ে শুধু হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ। এক ভুক্তভোগী বলেন, তিন দিন ধরে জন্মনিবন্ধনের জন্য যাচ্ছি, কিন্তু কেউ কোনো কাগজ দিচ্ছে না। সবাই শুধু অপেক্ষা করতে বলে, অথচ আমরা জানি না কখন সেবা পাবো।

আরেকজন অভিযোগ করে বলেন, ওয়ারিশ সনদ নিতে গিয়েছিলাম, আমাকে ঘুরানো হয়েছে। পরে বুঝলাম, ফাইল প্রসেস করতে টাকা না দিলে কাজ হয় না। এটা কি পরিষদ, নাকি ঘুষের আখড়া?

স্থানীয়দের অভিযোগ, পরিষদের কিছু অসাধু কর্মচারী ও কিছু স্বার্থান্বেষী ব্যক্তি চেয়ারম্যানের অনুপস্থিতির সুযোগ নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন।
এমন সংকটের মধ্যেও উপজেলা প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ফলে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে জনমনে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তারা বলছেন, চেয়ারম্যান পলাতক থাকলে পরিষদের কার্যক্রম কেন বন্ধ থাকবে? জনগণের সেবার কোনো বিকল্প ব্যবস্থা প্রশাসন কেন নিচ্ছে না?

তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে পরিষদের কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। অন্যথায় জনসেবায় আরও বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি। মামলা দায়ের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের নিকট জানতে চাইলে তিনি বলেন,ধৃত না হওয়ায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:৫৯:৩৩   ২৬৯ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


রাতে টিকটক নিয়ে দাম্পত্য কলহ, দুপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুই সেকমো বদলি
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরার উদ্বোধন
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা
তারাকান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার



আর্কাইভ