ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগর রাধিকা সড়কে প্রাণ গেলো যুবককের ,আহত ২

নবীনগর রাধিকা সড়কে প্রাণ গেলো যুবককের ,আহত ২


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫


নবীনগর রাধিকা সড়কে প্রাণ গেলো যুবককের ,আহত ২

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর রাধিকা সড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে রুবেল সরকার (২২) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন। সোমবার (১০/০৩) নবীনগর টু রাধিকা সড়কের কনিকাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে৷

নিহত রুবেল সরকার উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন গৌরনগর গ্রামের রতন সরকার এর ছেলে। এই ঘটনায় আহত মোঃ অলি মিয়া ও এমদাদুল নামে দুই যুবক গুরতর আহত হয়েছে৷ নিহত রুবেল ইট, বালু মাটি পরিবহন ট্রলিতে লেবার (শ্রমিক) কাজ করতো।

পুলিশ সুত্র জানান, সোমবার ভোরে নবীনগর-রাধিকা সড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল সরকারকে মৃত ঘোষনা করেন। আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নবীনগর টু রাধিকা সড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়৷ নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১০:৩১   ৩৩৬ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ