ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ক্যাডেট কলেজের চূড়ান্ত ফলাফলে উলিপুরের দুই শিক্ষকের সন্তানের সাফল্য

ক্যাডেট কলেজের চূড়ান্ত ফলাফলে উলিপুরের দুই শিক্ষকের সন্তানের সাফল্য


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫


ক্যাডেট কলেজের চূড়ান্ত ফলাফলে উলিপুরের দুই শিক্ষকের সন্তানের সাফল্য

কুড়িগ্রাম: বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহের ক্যাডেট হিসেবে ভর্তি পরীক্ষার প্রকাশিত চুড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার রুবায়েত আলম রিহান ও নাফিসা হক। রুবায়ত আলম উপজেলার সাতদরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক রুপালী বেগম ও বিশিষ্ট ব্যবসায়ী শাহীনুল আলমের জ্যৈষ্ঠ ছেলে। ভর্তি পরীক্ষায় তার রোল নং ছিলো ১০৬২০০০৬৪৩। নাফিসা হক উপজেলার হারুনেফড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক ও সহকারী শিক্ষক নাসরীন আক্তারের কনিষ্ঠ কন্যা। ভর্তি পরীক্ষায় তার রোল নং ছিলো -২০৬১০০০০৭৭ ।

১০ মার্চ সোমবার বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহের ক্যাডেট হিসেবে ভর্তি পরীক্ষার প্রকাশিত চূড়ান্ত ফলাফলে তারা উত্তীর্ণ হয়েছে। রুবায়েত পাবনা ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। রুবায়েত উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের নাতি। রুবায়েত বড় হয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে দেশ সেবার কথা এ প্রতিনিধিকে জানিয়েছেন। আর নাফিসা ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। সে বড় হয়ে প্রকৌশলী হবার কথা জানান।

উল্লেখ্য, এমদাদুল হক ও নাসরীন আক্তারের জ্যৈষ্ঠ কন্যা তৌফিকা হক কিছুদিন পূর্বে স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ, ঢাকায় ভর্তির সুযোগ পেয়েছে।এদিকে রুবায়েত ও নাফিসা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় চুড়ান্ত ফলাফল উত্তীর্ণ হওয়ায় উলিপুরে শিক্ষক সমাজের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেছে। তারা তাদের সাফল্যের জন্য শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। পাশাপাশি তারা ভবিষ্যৎ সাফল্যের জন্য সকলের দোয়া কামনা করছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৩:৪৪   ২৮৩ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ