ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় একাধিক মামলার আসামী যুবলীগ নেতা ফকিরা আটক

হাতিয়ায় একাধিক মামলার আসামী যুবলীগ নেতা ফকিরা আটক


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ ২০২৫


হাতিয়ায় একাধিক মামলার আসামী যুবলীগ নেতা ফকিরা আটক

নোয়াখালী: হাতিয়া উপজেলায় নৌবাহিনী কোষ্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে একাধিক মামলার আসামী ও ইউনিয়ন যুবলীগ নেতা ফকির উদ্দিন প্রকাশ ফকিরাকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নলচিরা ইউনিয়নের দোপাদার গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ফকিরা একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে। সে নলচিরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছে।
কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফকিরাকে নলচিরা ইউনিয়নের নদীর তীর এলাকা থেকে আটক করা হয়। ৫ আগস্টের পর থেকে সে আত্মগোপনে ছিল। সম্প্রতি সে দেশে এসে প্রকাশ্যে ঘুরাফিরা করছে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় সন্ত্রাসী, লুঠতরাজ ও অস্ত্র আইনের বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।
কোষ্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশিদ জানান, অভিযানে আটক ফকিরাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের উপকূলীয় এলাকায় আইন শৃংখলা রক্ষায় কাজ করছে কোষ্টগার্ড। এছাড়া সন্ত্রাস ধমনে পুলিশের সাথে যৌথভাবে কাজ করছে এই বাহিনী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৬:৪৯   ২৫১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ