ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরের হান্ডিয়ালে ফসলি জমিতে পুকুর খনন

চাটমোহরের হান্ডিয়ালে ফসলি জমিতে পুকুর খনন


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ ২০২৫


চাটমোহরের হান্ডিয়ালে ফসলি জমিতে পুকুর খনন


পাবনা:
চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃরায়নগর গ্রামে ফসলি জমিতে চলছে অবৈধভাবে পুকুর খনন। পুকুরের মাটি কেটে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। প্রশাসনের অনুমোদন ছাড়াই গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলছে এই খনন কাজ।

সরেজমিন গিয়ে দেখা গেছে, বৃরায়নগর গ্রামে বিলের মধ্যে ফসলি জমির মাঝখানে চলছে পাশাপাশি দুটি বিশাল পুকুর খনন। হান্ডিয়াল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, রেজাউল, বাবলুসহ ১৫ জনের অংশদারিত্বে চলছে বিশাল পুকুর খনন। ভেকু মালিক আব্দুল করিম পুকুর খনন করছেন। দিনের বেলায় বন্ধ থাকলেও সন্ধ্যার পর থেকে সারারাতব্যাপী ভেকু মেশিন দিয়ে খননকাজ। অন্যের জমি নষ্ট করেও এ পুকুর খনন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় কৃষক রফিকুল ইসলাম বলেন, আমার জমির পাশে চলছে পুকুর খনন। তাদের নিষেধ করছি আমার জমিতে যেসব মাটি না পড়ে। কিন্তু তারা আমার কোনো কথাই শুনছে না। ফসলের জমির মাঝখানে পুকুর খনন করার বর্ষার সময় জলাবদ্ধতা দেখা দেবে।

এ বিষয়ে ভেকু মালিক আব্দুল করিম বলেন, সবার সাথে কথা বলেই কাজ করছি। জমির মালিকদের সাথে কথা বলেন। আর আপনে দেখা কইরেন।

পুকুর খনন কাজে ১৫ জন অংশীদারের একজন হান্ডিয়াল ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক জাকির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, অবৈধভাবে যত্রতত্র পুকুর খননের সুযোগ নেই। আমরা যেখানেই খবর পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে পুকুর খনন বন্ধ করা হয়েছে। হান্ডিয়ালের পুকুর খননের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫২:০০   ১৮৮ বার পঠিত  |            







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ