ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পেঁয়াজের আশানুরূপ দাম না পাওয়ায় চাষিদের মুখে নেই হাসি

পেঁয়াজের আশানুরূপ দাম না পাওয়ায় চাষিদের মুখে নেই হাসি


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ ২০২৫


 

পেঁয়াজের আশানুরূপ দাম না পাওয়ায় চাষিদের মুখে হাসি নেই

পাবনা: সুজানগর দেশের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী উপজেলা হিসেবে পরিচিত। পেঁয়াজের আবাদ এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে, এবারে উঠা নতুন চারা পেঁয়াজের আশানুরূপ দাম না পাওয়ায় চাষিদের মুখে হাসি নেই। পেঁয়াজ চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর পেঁয়াজের ভাল ফলন হয়েছে। কিন্তু নায্য দাম পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা।

ফলে, নতুন পেঁয়াজ ঘরে উঠতে শুরু করলেও হতাশ হয়ে পড়েছেন দেশের বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী সুজানগর অঞ্চলের কৃষকেরা।
বর্তমান বাজার মূল্যে পেঁয়াজ বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না বলে জানিয়েছেন তারা।

উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের উদয়পুর এলাকায় সরেজমিন গিয়ে দেখাযায়, প্রায় প্রতিটি বাড়িতে নতুন পেঁয়াজ কাটার ধুম পড়েছে। পেঁয়াজ চাষিরা মণ প্রতি ৩০ টাকা করে মজুরি দিয়ে গ্রামের নারী শ্রমিকদের দিয়ে পেঁয়াজ কেটে ঘরে তুলছেন।

এ সময় পেঁয়াজ চাষি বাদশা হোসেন বলেন, প্রতি বছরের মতো এ বছরও আমি প্রায় ২০ বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছি। আবাদ করা পেঁয়াজের বেশিরভাগই উচ্চফলনশীল জাতের,এক বিঘা পেঁয়াজ আবাদ করতে খরচ হয়েছে প্রায় ৩০- ৪০ হাজার টাকা পর্যন্ত। কিন্তু নতুন পেঁয়াজ বাজারে নিয়ে ১০০০-১১০০ টাকা মণ দরে বিক্রি করেছি। পরে লোকসানের আশঙ্কায় বিক্রি বন্ধ করে দিয়েছি।

একই গ্রামের প্রান্তিক কৃষক মোশারফ হোসেন বলেন, প্রতি বিঘা প্রায় ২০ হাজার টাকা চুক্তিতে ৭ বিঘা জমি লিজ নিয়ে পেঁয়াজ চাষ করেছেন।
কিন্তু, তাকে এখন লোকসান গুনতে হচ্ছে। লিজ নেওয়া জমিতে পেঁয়াজ চাষ করতে বিঘাপ্রতি খরচ হয়েছে প্রায় ৫০-৫৫ হাজার টাকা। বর্তমান বাজার দরে পেঁয়াজ বিক্রি করে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় পেঁয়াজ চাষ করে ধারের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় আছি।

তিনি বলেন, পেঁয়াজের দাম ২০০০ টাকা মণ দরে বিক্রি হলে চাষিরা কিছুটা হয়তো লাভের মুখ দেখবে। উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, এ বছর সুজানগর উপজেলায় ১৭ হাজার ৭১০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। কয়েকদিন ধরে কৃষকেরা মাঠ থেকে পেঁয়াজ তোলা শুরু করেছেন,চলবে আরও প্রায় এক মাস পর্যন্ত ।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৭:১০:২৫   ২৬৬ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ