ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সুজানগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫


সুজানগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পাবনা: কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনার সুজানগর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসনিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৮ মার্চ) এ সব সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।

এ সময় উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান, অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলমগীর হোসেন, উপসহকারী কৃষি অফিসার পার্থ প্রতিম রায় ও সাইদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, খরিফ-১/২০২৪-২৫ অর্থবছরে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদানের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সুজানগর উপজেলার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ করা হয়। এর মধ্যে ৪০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে মুগ বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি এবং ২০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে তিল বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২১:২১   ২১৬ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ