ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » গুমানী নদী থেকে মাটির কাটার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে

গুমানী নদী থেকে মাটির কাটার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫


গুমানী নদী থেকে মাটির কাটার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে

পাবনা: চাটমোহরে গুমানী নদী থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে। তাদের সাথে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বওশা ঘাট এলাকা থেকে পশ্চিমে কিছুদূর এগিয়ে গেলেই গৌরনগর এলাকায় গুমানী নদীর পাড় থেকে মাটি কাটা চলছে। পাশেই দাঁড় করিয়ে রাখা একটি ভেকু মেশিন। দেখা যায় নদীর পাড় থেকে ইতিমধ্যে বেশকিছু মাটি কাটা হয়েছে। স্থানীয়রা জানান মুলত রাতের আঁধারে চলছে মাটি কাটা।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, এই মাটি কাটার সাথে জড়িত নিমাইচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি লিটন ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক সাচ্চু হোসেন ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা ফকির।

এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে নিমাইচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি লিটন ফকির বলেন, ‘অভিযোগ সত্য নয়। আমি নদীর মাটি কাটতেছি না। আমার নিজেও গাড়ি আছে। কোথায় কি করলে কি হয় আমি জানি।’ তাহলে কে মাটি কাটছে তাদের নাম জানতে চাইলে বলেন, কে কাটছে তাও জানি না। তবে এলাকায় গিয়ে জেনে পরে জানাতে পারবো।’

চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু বলেন, ‘ঘটনাটা আমরাও শুনেছি। ফেসবুকেও লেখা এসেছে। শোনার পর আমরা অভিযুক্তদের সাথে কথা বলেছি। তারা অস্বীকার করেছেন যে না তারা এটা করছেন না। তবে আমাদের সংগঠনের কেউ যদি এমন অবৈধ কাজ করে থাকেন তাহলে যাচাই বাছাই ও আলোচনা সাপেক্ষে যে ব্যবস্থা নেয়া দরকার আমরা নেবো।’

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি জানা নেই। এখনই খোঁজ নিচ্ছি। আপনারা তথ্য ছবি দিয়ে সহযোগিতা করুন। যারাই এই অবৈধ কাজ করবে আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৬:০২   ২৪৫ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ