ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » প্রয়াত শিক্ষক আব্দুল মালেকের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

প্রয়াত শিক্ষক আব্দুল মালেকের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ ২০২৫


প্রয়াত শিক্ষক আব্দুল মালেকের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলময়মনসিংহ: কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কলমাকান্দা উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মালেক স্যারের স্মরণে এক আবেগঘন স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯ মার্চ ২০২৫, বুধবার, প্রাথমিক শিক্ষক সমিতি ভবন, কলমাকান্দা, নেত্রকোণায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মরহুম আব্দুল মালেক স্যারের শিক্ষাব্রত, নৈতিকতা ও সমাজ গঠনে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, “মালেক স্যার ছিলেন একজন আদর্শবান শিক্ষক, যিনি শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না; তিনি ছাত্রদের নৈতিকতা, আদর্শ ও মানবিক গুণাবলী গঠনে অসামান্য ভূমিকা রেখেছেন।”

স্মরণ সভার পর তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। মরহুমের রুহের শান্তি ও জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির দোয়া করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথি ও শিক্ষকদের জন্য ইফতার আয়োজন করা হয়। এসময় সবাই প্রয়াত শিক্ষকের রেখে যাওয়া আদর্শকে অনুসরণ করার অঙ্গীকার করেন এবং শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে তাঁর দেখানো পথ অনুসরণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে সংহতি ও মরহুমের প্রতি গভীর শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ ঘটেছে। শিক্ষক সমাজের এই মহতী উদ্যোগ ভবিষ্যতেও শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধার ধারা অব্যাহত রাখবে বলে আশা করা হচ্ছে।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক মো. এমদাদুল হক ও সঞ্চালনা করেন শিক্ষক আব্দুল মান্নান। দোয়া পরিচালনা করেন হাফেজ আহসান উল্লাহ।

এসময় উপস্থিতদের মধ্যে বক্তব্য রাখেন, প্রয়াত মালেক স্যারের জ্যেষ্ঠ সন্তান আনোয়ারুল ইসলাম টুটুন, শিক্ষক একেএম শাহজাহান কবির, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রবীর কুমার সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন সরকার, শিক্ষক মোখলেসুর রহমান, শিক্ষক ফয়েজ উদ্দিন, শিক্ষক মোস্তফা কামাল ও শিক্ষক বাবুল হোসেন প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০২:২৬   ১৮২ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ