ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ ২০২৫


ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

ময়মনসিংহ:ঐতিহ্যবাহী  ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার সন্ধ্যায় পৌর বাজারের চাউল মহলে অবস্থিত ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় প্রেসক্লাবের সদস্যদের সুস্থতা, দীর্ঘায়ু ও প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলার জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদ্রাসার মুহতামিম মুফতী মাহমুদুল হক আযিযি। এ ছাড়া দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, ফেরদৌস কুরাইশী টিটু, কোষাধ্যক্ষ রুহুল আমিন রিপন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহবায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ.এস.এম সারোয়ার জাহান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব হারুন অর রশিদ, এখন টেলিভিশনের বিশেষ প্রতিবেদক হারুনুর রশিদ, ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার রকিবুল হাসান চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:০৭:০৫   ৩১৯ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ