ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরকে আধুনিক শহরে রূপান্তরের স্বপ্ন আমার:নজরুল ইসলাম

নবীনগরকে আধুনিক শহরে রূপান্তরের স্বপ্ন আমার:নজরুল ইসলাম


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫


 

নবীনগরকে আধুনিক শহরে রূপান্তরের স্বপ্ন আমার:নজরুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সৌদি প্রবাসী নজরুল ইসলাম তার স্বপ্নের কথা তুলে ধরেন সাংবাদিকদের সামনে। নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় ও ইফতার মাহফিলে তিনি তার জন্মস্থানসহ পুরো নবীনগরকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও উন্নত নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা তুলে ধরেন।

প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন,“মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের লক্ষ্য। আমি চাই আধুনিক নবীনগর হিসেবে গড়ে তুলতে। এজন্য সবার সহযোগিতা ও দোয়া প্রয়োজন।” তিনি বলেন,“সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সমাজের ইতিবাচক দিকগুলো যেমন তুলে ধরেন, তেমনি অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধেও সোচ্চার থাকেন। আমার ভালো কাজের প্রশংসার পাশাপাশি যদি কোথাও ভুল করি, গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাকে সঠিক পথ দেখাবেন।”তিনি প্রেসক্লাবের সদস্যদের আন্তরিকতায় অনুপ্রাণিত হয়ে নবীনগর প্রেসক্লাবের “দাতা সদস্য” হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ভবিষ্যতে প্রেসক্লাবের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা আবু কালাম খন্দকার,সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য, সদস্য পিয়াল হাসান রিয়াজসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহফিল পরিচালনা করেন, প্রেসক্লাবের নবাগত সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা নজরুল ইসলামের সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন এবং তার সুস্থতা ও সফলতার জন্য দোয়া করেন।

এইচআর/এল

বাংলাদেশ সময়: ২০:০২:৫১   ২৪৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ