ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় চেয়ারম্যানের বিরুদ্ধে ফুঁসে উঠল জনতা

কলমাকান্দায় চেয়ারম্যানের বিরুদ্ধে ফুঁসে উঠল জনতা


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫


 

কলমাকান্দায় চেয়ারম্যানের বিরুদ্ধে ফুঁসে উঠল জনতা

নেত্রকোনা: কলমাকান্দায় হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল পাচারের সময় ১০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে, যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে নাজিরপুর বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ জড়ো হয়ে চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়ে ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, গরিব-অসহায়দের জন্য বরাদ্দকৃত ১০ কেজি করে চাল ঈদ উপহার হিসেবে দেওয়া হলেও, অনেক পরিবার তাদের প্রাপ্য চাল পায়নি। অভিযোগ রয়েছে, চেয়ারম্যান আব্দুল আলী ও তার ছেলে স্বাধীন, বিশ্বস্ত লোকজনের মাধ্যমে এই সরকারি চাল পাচারের চেষ্টা করেন।

সোমবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার পশ্চিম নাজিরপুর এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে একটি অটোগাড়িতে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১০ বস্তা সরকারি চাল ধরা পড়ে।

কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে সরকারি ১০ বস্তা চাল উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই দুর্নীতি ও আত্মসাতের অভিযোগ রয়েছে চেয়ারম্যান আব্দুল আলীর বিরুদ্ধে। সরকারি অনুদান লুটপাট করে নিজ স্বার্থে ব্যবহার করার অভিযোগে এলাকাবাসী তার পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ২৪ ঘণ্টার মধ্যে চেয়ারম্যানকে অপসারণ না করা হয়, তবে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে, এমনকি উপজেলা পরিষদ ঘেরাও করা হবে।

এই ঘটনার পর থেকে চেয়ারম্যান আব্দুল আলী ও তার ছেলে স্বাধীন গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। তাদের বক্তব্য পাওয়া যায়নি।

একজন জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করা যেখানে দায়িত্ব, সেখানে দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের হক লুটপাট করা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। চেয়ারম্যান আব্দুল আলী যদি সত্যিই এই ঘটনায় জড়িত থাকেন, তবে এটি স্থানীয় প্রশাসনের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্নীতির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এখন দেখার বিষয়, প্রশাসন জনগণের দাবির প্রতি কতটা দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেয়।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ২০:১১:৫৫   ২৭৬ বার পঠিত  |                  







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ