ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » চাঁদা না দেওয়ায় বাড়ি তৈরীর কাজ বন্ধ দিলেন বিএনপি নেতা

চাঁদা না দেওয়ায় বাড়ি তৈরীর কাজ বন্ধ দিলেন বিএনপি নেতা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ ২০২৫


চাঁদা না দেওয়ায় বাড়ি তৈরীর কাজ বন্ধ দিলেন বিএনপি নেতা

নোয়াখালী: হাতিয়া উপজেলায় বিএনপির নেতাকে চাঁদা না দেওয়ায় বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়ী তৈরির জন্য ব্যবহার করা মাঠি কাটা মিশিনের মালিকের নিকট থেকে এই চাঁদা চাওয়া হয়। এই সংক্রান্ত একটি অডিও রেকর্ড সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মন্তব্যের জন্য কল করা হলে সাংবাদিককে দেওয়া হয় হুমকি।
অডিওতে চাঁদা চাওয়া ব্যাক্তি হলো জাহাজমারা ৬ নং ওয়ার্ডের বিএনপির নেতা রবিয়ল হোসেন। সে বিএনপি নেতা জসিম মেম্বারের ডান হাত হিসাবে পরিচিত। আর মোবাইলের অন্য প্রান্তে ছিল মাঠি কাটা মিশিনের মালিকের পক্ষে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খন্দকার সোহেল ।
৪ মিনিট ১০ সেকেন্ডের অডিওতে শুনা যায়, ৬নং ওয়ার্ডের মধ্যে মাঠিকাটা মিশিন ব্যবহার করলে প্রতি ঘন্টা তিনশত টাকা করে দিতে হবে। এটা আওয়ামীলীগ আমলে এই নিয়ম ছিল। এখন তারা নেই আমাদেরকে দিতে হবে। এই টাকা তারা ক্লাবে খরচ করবে। এই মিশিনের মালিক বিএনপির কেউ হলেও তাকে টাকা দিতে হবে। তিনি আরো বলেন আপনারা উপজেলা সদরে আছেন সেখানে থাকেন। এসব বিষয়ে অযথা হস্তক্ষেপ করবেন না। টাকা না দিলে বাড়ির কাজ বন্ধ থাকবে বলে তিনি ফোন কেটে দেন।
এই বিষয়ে যোগাযোগ করা হলে রবিয়ল হোসেন টাকা চাওয়ার বিষয়টি শিকার করেন। তবে তিনি এটা চাঁদা হিসাবে মেনে নিতে রাজি নয়। তার মতে এটা ক্লাবের খরচ।
এদিকে এই বিষয়ে সংবাদ তৈরি করতে রবিয়ল এর সাথে যোগাযোগ করলে সে সাংবাদিকদের সাথে অশালীন আচারন করেন। রবিয়ল বলেন আপনাদের যা মনচায় তা লিখতে পারেন। তিনি সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন।
এই ব্যাপারে উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, চাঁদাবাজ এবং দখলদার দের সাথে বিএনপির কোন সম্পর্ক নেই। কেউ যদি দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে আমরা তা কঠোরভাবে প্রতিহত করবো। এ জাতীয় অভিযোগের যদি প্রমান পায় তাহলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সহযোগিতাকরা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৪:০৭   ৩৩২ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ