ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ ২০২৫


হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

নোয়াখালী: হাতিয়ায় উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস রমজানুল মোবারকের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা সদর চরকৈলাশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা ও ইফতার অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবালের সঞ্চালনায় পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক মোকাররম বিল্লাহ শাহাদাতের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক খোকন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কারীমুল হাই নাঈম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মাসুদুর রহমান বাবর,লিসানুল আলম লেলিন,লুৎফুল্লাহহিল মজিদ নিশান,প্রেসক্লাবের সাধারন সম্পাদক জি এম ইবরাহীম।

বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ,সদস্য সচিব মোহাম্মদ ফাহিম উদ্দীন,পৌরসভা যুবদলের আহ্বায়ক মমিন উল্লাহ রাসেল,সদস্য সচিব মোহাম্মদ কাউসার মোস্তফা,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আকরাম হোসেন,
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ। বক্তারা বলেন বিএনপিতে সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজদের কোন স্থান নেই। ইতি মধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অনিয়ম ও দ্লীয় শখলা বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে বেশ কয়েক জনকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও সুখী সমৃদ্ধি দেশ গড়ার লক্ষ্যে সকলের সুস্থতা কামনা দোয়া অনুষ্ঠিত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৯:২৯   ৩১২ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ