ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ফুলবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ ২০২৫


 

ফুলবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুর: ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের চককবীর মিরপাড়া গ্রাম থেকে আজ শুক্রবার (২৮ মার্চ) সকালে রিফা আক্তার (২২) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।রিফা আক্তার ওই গ্রামের সৈয়দ তরিকুল ইসলামের ছেলে সৈয়দ পরাশ আলমের স্ত্রী ও দুই বছরের এক পুত্র সন্তানের জননী ছিলেন।

প্রতিবেশিরা জানান, রিফা আক্তার স্বামী সৈয়দ পলাশ আলম কাজের সুবাদে চট্টগ্রামে থাকেন। সে কারণে স্ত্রী রিফা আক্তার তার পুত্র সন্তানসহ শ্বশুর বাড়ীতে বাস করছিলেন। প্রতিদিনের মতো সেহরির পর বাড়ীর সবাই ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৮টার দিকে রিফা আক্তার ছেলে ঘরের ভেরত কান্নাকাটি শুরু করলে বাড়ীর লোকজন রিফা আক্তারকে ডাকাডাকি করলে কোনো সারা শব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘরের ভ্যান্টিলেটর খুলে রিফা আক্তারকে ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ওই গৃহবধূর শ্বশুর সৈয়দ তরিকুল ইসলাম বলেন, তার দুইছেলের মধ্যে বড়ছেলে বউ নিয়ে কুমিল্লায় থাকে আর ছোটছেলে একাই চট্টগ্রামে থাকে। সে কারণে তার স্ত্রী ও সন্তান তার সঙ্গেই থাকেন। সেহরির জন্য ভোররাতে রিফা আক্তার বাড়ীর সবাইকে ডেকে দেয়। সকলে সেহরি করে নামাজ আদায়ের পর ঘুরিয়ে পড়েন। পরে সকালে রিফার মরদেহ ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার মৃত্যুর কারণ কি কিছুই বুঝতে পারছেন না।

থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, রিফা আক্তারের মরদেহ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহের ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এল/আর

বাংলাদেশ সময়: ২১:০৫:৪৮   ৩৭১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ