ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » বাবা -মায়ের সাথে ঈদ করা হলো না লাতিবের

বাবা -মায়ের সাথে ঈদ করা হলো না লাতিবের


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ ২০২৫


বাবা -মায়ের সাথে ঈদ করা হলো না লাতিবের

পাবনা: বাবা-মা পরিবারের সাথে ঈদ করা হলো এক দশম শ্রেণির ছাত্রে। সন্তান হারিয়ে পাগল প্রায় পিতা-মাতা। মুহুর্তের কেড়ে নিল অবৈধ ভাবে রাস্তায় চলাচলকারী মাটি বহন কারী ট্রলি। পাবনার চাটমোহরে মাটি টানা ট্রলি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে লাতিব হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। ঈদের খুশি তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার (২৯ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার রামনগর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। সে একই উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের লুৎফর রহমানের ছেলে ও স্থানীয় একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

জানা গেছে, শনিবার দুপুরে বাবার মোটর সাইকেল নিয়ে রামনগর এলাকায় চাচাতো বোনকে আনতে যায় লাতিব। এ সময় রামনগর বাজার এলাকায় মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গামি একটি মাটি টানা ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় লাতিবের মোটর সাইকেলের।

এতে ওই লাতিব মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলাকালীন সময়ে মারা যায় লাতিব। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক গাড়িটি আটক করে পুলিশ।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৩:২৩   ৫৪০ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ