ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » রিকশা চালকের পরিবারকে অনুদান দিলেন শিক্ষার্থীরা

রিকশা চালকের পরিবারকে অনুদান দিলেন শিক্ষার্থীরা


কামরুল ইসলাম মোস্তফা,চন্দনাইশ(চট্রগ্রাম)
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫


রিকশা চালকের পরিবারকে অনুদান দিলেন শিক্ষার্থীরা

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গত ১৩ মার্চ সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে অন্যতম একজন জামিজুরী এলাকার ব্যাটারি চালিত অটো রিকশাচালক রুহুল আমিন। মৃত্যুকালে তিনি ছয়টি কন্যা সন্তান রেখে গিয়েছেন। সর্ব কনিষ্ঠ মেয়েটির বয়স মাত্র ৪৮ দিন। পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে তার স্ত্রী ফিরোজা আক্তার দিশেহারা হয়ে পড়েছেন।

ছয়টি মেয়ে এখন অভিভাবকহীন। হতদরিদ্র এই পরিবারটির সামনের দিনগুলো যাতে ভালো কাটে সেজন্য চন্দনাইশ উপজেলা প্রশাসন, দোহাজারী পৌরসভা কর্তৃপক্ষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও দানশীল ব্যক্তিরা আর্থিক সহায়তা প্রদান করছেন।

তারই অংশ হিসেবে দোহাজারী পৌরসভার সাধারণ শিক্ষার্থীরা গত ১৫ ও ১৬ মার্চ দোহাজারী পৌরসভার বিভিন্ন মার্কেটের দোকানগুলোথেকে মরহুম রুহুল আমিনের পরিবারের জন্য আর্থিক অনুদান সংগ্রহ করে। এছাড়া কয়েকজন প্রবাসীর পাঠানো টাকাও তার সাথে যোগ করে।

গত বৃহস্পতিবার রাতে জামিজুরী এলাকায় নিহতের ঘরে গিয়ে তার সন্তানদের সাথে শিক্ষার্থীরা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং মার্কেট থেকে দুই দিনে উত্তোলনকৃত টাকার পাশাপাশি প্রবাসীদের পাঠানো টাকা সহ মোট ৩৮ হাজার ২৩২ টাকা মরহুম রুহুল আমিনের সন্তানদের হাতে হস্তান্তর করেন শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন- ইমন এনাম, আরিয়ান আরিফ, হোছাইন আকিব, সাইমন হাছান জিকু, জুবাইর জিসান, মো: কাফি, আব্দুল্লাহ নাহিয়ান প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:০৪:৪৫   ৪৪৫ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ