ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » বিয়ের মেহেদির রং না শুকাতেই নৌকাডুবিতে প্রাণ গেল নব দম্পতির

বিয়ের মেহেদির রং না শুকাতেই নৌকাডুবিতে প্রাণ গেল নব দম্পতির


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল ২০২৫


বিয়ের মেহেদির রং না শুকাতেই নৌকাডুবিতে প্রাণ গেল নব দম্পতির

পাবনা: প্রায় তিন মাস পূর্বে সম্পর্ক করে পরিবারের সম্মতি ছাড়াই গোপনে করেছিলেন বিয়ে। মেয়ের পরিবার এ বিয়ে মেনে না নিলেও ছেলের পরিবার মেনে নেওয়ায় ঈদের কয়েক দিন পূর্বে হৃদয় খানের হাত ধরে উঠেন স্বামীর বাড়িতে। স্বপ্ন দেখেছিলেন দুইজন সুখে দুঃখে সারাজীবন পাশে থাকার। নতুন বিয়ে এবং ঈদের আনন্দকে রাঙাতে স্ত্রী মৌ আক্তার ও তার স্বামী হৃদয় খান হাতে দিয়েছিলেন মেহেদি। সেই মেহেদির রঙ শুকায়নি এখনও। নকশা করা দাগগুলো এখনও উজ্জ্বল। মেহেদির রঙ উজ্জ্বল থাকলেও মৌ ও হৃদয় খানের দেহে নেই প্রাণ। পড়ে আছে নিথর দেহ। শারীরে মেহেদির সমস্ত চিহ্ন নিয়েই চলে গেলেন তারা না ফেরার দেশে।

একটি দুর্ঘটনা নিশ্চিহ্ন করে দিল নবদম্পতি একটি পরিবার। এক ঘটনাই নব দম্পতি পরিবারের স্বপ্নগুলোকে মুহূর্তেই ধ্বংস করে দিল। নিঃশেষ হয়ে গেল একটি পরিবারের সুখ-দুঃখের ইতিহাস। পাবনার সুজানগরে পদ্মা নদীতে নৌকা ডুবে শুক্রবার এ নবদম্পতির মৃত্যু হয়েছে। নৌকা ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শনিবার (৫ এপ্রিল) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন,পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরি গ্রামের মো.দুলাল খানের ছেলে হৃদয় খান (২৪) এবং হৃদয় খানের স্ত্রী মৌ আক্তার (২০)।

মৌ আক্তার পাবনার আতাইকুলা থানার আর-আতাইকুলা ইউনিয়নের বনগ্রাম এলাকার মো.মনিরুজ্জামান মানিকের মেয়ে। হৃদয় খান পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০২২ সালে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে সুজানগরে একটি মোবাইল ফোন কোম্পানির শোরুমে কর্মরত ছিলেন এবং তার স্ত্রী মৌ আক্তার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।

জানাযায়, শুক্রবার স্ত্রীকে সাথে নিয়ে হৃদয় খান তার ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে সাতবাড়িয়া পদ্মা নদীতে বিকেলে নৌকায় উঠে ঘুরতে যান। এক পর্যায়ে তারাসহ ১৫ থেকে ২০ জন ইঞ্জিন চালিত নৌকায় ওঠেন। নদীর মাঝখানে হঠাৎ করে পদ্মা নদীর স্রোতে ডুবে যায় নৌকাটি। সবাই সাঁতড়ে নদীর পাড়ে উঠতে পারলেও সাঁতার না জানায় হৃদয় খান ও তার স্ত্রী মৌ আক্তার পানিতে ডুবে নিখোঁজ হন। এর পরপরই জেলেরাসহ স্থানীয় এলাকাবাসী এবং পরে খবর পেয়ে নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্য, সুজানগর দমকল বাহিনীর সদস্য ও রাজশাহী থেকে ডুবুরিদল এসে উদ্ধার অভিযান শুরু করে। পরে শনিবার সকাল ১০টার দিকে জেলেদের জালে তাদের মরদেহ উদ্ধার হয় বলে সাইফুল আলম বিপুল নামে স্থানীয় এক বাসিন্দা জানান।

নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জয়ন্ত চন্দ্র দে তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার পর সুজানগর দমকল বাহিনী,ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির সদস্য, জেলে ও স্থানীয়রা নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে। পরে শনিবার নব দম্পতির মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এবং নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।

এদিকে শনিবার বাদ আছর কোলচরি বাহিরচর ঈদগাহ মাঠে হৃদয় খানের এবং বনগ্রাম গ্রামে তার স্ত্রী মৌ আক্তারের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদেরকে সমাহিত করা হয়।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:০১:৪২   ২৫৭ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ