ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কলমাকান্দায় জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কলমাকান্দায় জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫


গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কলমাকান্দায় জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল

নেত্রকোনা: গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রতিবাদে এবং গণহত্যা বন্ধের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ সোমবার দুপুরে উপজেলা থানা মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। তাঁরা হাতে ব্যানার ধরে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানান এবং বিশ্ব সম্প্রদায়কে গাজায় চলমান গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আকারের বক্তব্য রাখেন,কলমাকান্দা উপজেলা জামায়াতে আমির, মাওলানা আবুল হাশেম ও সেক্রেটারি ফারুক আহমেদ, কলমাকান্দা সদর ইউনিয়ন আমির ও জেলা সুরা সদস্য মোস্তাক আহমেদ প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “ফিলিস্তিনে শিশু, নারী ও নিরীহ মানুষের উপর বর্বরতা চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ। বিশ্ব মুসলিমনেতাসহ অন্য নেতাদের এখনই কার্যকর ভূমিকা নিতে হবে।”

বক্তব্যে আরও বলা হয়, গাজা আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত সেখানে রক্ত ঝরছে, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি ও হাসপাতাল। এমন অবস্থায় মুসলিম উম্মাহসহ বিশ্বের বিবেকবান মানুষের উচিত সোচ্চার হওয়া।

এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশগ্রহণ করেন এবং ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৩৩   ২৩৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ