ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কলমাকান্দায় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কলমাকান্দায় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫


গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কলমাকান্দায় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

নেত্রকোনা: গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে “No School Until Genocide Stop in Gaza” স্লোগানকে সামনে রেখে হেফাজতে ইসলাম বাংলাদেশের কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ সোমবার বিকেলে কলমাকান্দা উপজেলার সদরের থানা মোড়ে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে এসব কর্মসুচী পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে এই বর্বরতার অবসান ঘটানোর জোর দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, হেফাজতে ইসলাম এর কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আলী ওসমান ও সঞ্চালনা করেন উপজেলা হেফাজতে ইসলাম এর সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম হামিদী।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা হেফাজত ইসলামের সিনিয়র সহ-সভাপতি হযরত মাওলানা মোসলেম উদ্দিন, সহ-সভাপতি মুফতি মো. জয়নাল আবেদীন, সহ-সভাপতি হাফেজ আমিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান হাবিবী, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী উসমান মুক্তিবাদী, আইন বিষয়ক সম্পাদক লুৎফর রহমান ফারুকী, প্রভাষক মোস্তাফা কামালসহ উপজেলা ও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “গাজার শিশুদের কান্না আর নিরীহ মানুষের রক্তপাত বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। মুসলিম উম্মাহর নৈতিক দায়িত্ব এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।”

বিক্ষোভ সমাবেশ শুরু আগে শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করা হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক সাধারণ জনগণ, আলেম-ওলামাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

এই কর্মসূচি শুধু গাজাবাসীর পাশে দাঁড়ানোরই বার্তা দেয়নি, বরং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন অনেকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫০:৪৩   ২৮৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ