ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » শিশুকে কোলে নিয়ে এসএসসি পরীক্ষায় মা

শিশুকে কোলে নিয়ে এসএসসি পরীক্ষায় মা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫


শিশুকে কোলে নিয়ে এসএসসি পরীক্ষায় মা

পাবনা: মাত্র ৪ মাস বয়সি দুধের শিশু সন্তানকে বাইরে রেখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমান পরীক্ষায় বসেছেন মা মোছা.মিতা খাতুন। বৃহস্পতিবার(১০ এপ্রিল) শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নেন তিনি। ফলে কেন্দ্রের বাইরে বাবা ইমরান আলীর কোলে বসে মায়ের অপেক্ষায় ছিল শিশু জামিল ভান্ডারী।জানা গেছে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় উপজেলার জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে নিয়মিত শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করছেন এবং সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়(ভোকেশনাল) কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন মোছা. মিতা খাতুন ।

ফলে মা যখন পরীক্ষা দিতে ব্যস্ত, তখন কেন্দ্রের বাইরে পিতার কোলে ছিল শিশু জামিল ভান্ডারী। পরীক্ষা কেন্দ্রের বাইরে ছোট্ট শিশুকে কোলে নিয়ে বসে থাকার বিষয়ে জানতে চাইলে পিতা অ্যাডভোকেট ইমরান আলী বলেন, আমার স্ত্রী ভেতরে পরীক্ষা দিচ্ছে। তাই তার ৪ মাস বয়সি বাচ্চাকে আমি কোলে নিয়ে এখানে অপেক্ষা করছি। কারণ ছোট্ট বাচ্চা ক্ষুধায় যেকোনো সময় কাঁদতে পারে।

পরীক্ষা শেষে হল থেকে বের হওয়ার পর শিশুটির মা মিতা খাতুন এ প্রতিনিধিকে বলেন, তার বাড়ী সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ঘোড়াদাহ গ্রামে, তার পিতার নাম মৃত মঙ্গল খান। গত ২ বছর আগে রাজশাহী জেলার বাঘা উপজেলায় তার বিয়ে হয়। তার স্বামী পেশায় একজন অ্যাভভোকেট। বিয়ের পরও যাতে পড়াশুনা চালিয়ে যেতে পারি এ জন্য আমার স্বামীর পরামর্শে পরীক্ষায় অংশগ্রহণ করেছি। এবং পরীক্ষায় যেন ভালো ফলাফল করতে পারে সেজন্য পরিবারের সবাই মিলে তাকে সহযোগিতা করছে।

দুধের শিশু নিয়ে একজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে বলে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব দিলীপ কুমার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন জানান, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ওই শিক্ষার্থী কেন্দ্রের ১৪ নাম্বার কক্ষে পরীক্ষা দিচ্ছেন । এদিকে পরীক্ষা কেন্দ্রের আলাদা একটি কক্ষে ব্রেস্ট ফিডিং এর ব্যবস্থা রাখার অনুরোধ জানিয়েছেন পরীক্ষার্থীর পরিবারের সদস্যরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, কোন পরীক্ষার্থীর দুধের শিশু বাচ্চা থাকলে যতবার বাচ্চার প্রয়োজন ততবার তার মা যেন তাকে দুধ পান করাতে পারেন এ জন্য পরীক্ষা কেন্দ্রে আলাদা একটি কক্ষে ব্রেস্ট ফিডিং এর ব্যবস্থা রাখতে নিয়ম নীতির আলোকে কেন্দ্র সচিবদের নির্দেশনা দেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪০:৩৮   ২৩৩ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ