ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল ২০২৫


ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

নোয়াখালী: হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে গভীর রাতে বাড়ীতে দুই ভাইয়ের কথা কাটাকাটির জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রাকিব নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছোট ভাই সাকিবকে গ্রেফতার করেছে হাতিয়া থানা পুলিশ। বড় ভাইয়ের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড চরচেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিব একই এলাকার মৃত এনায়েত হোসেন ছেলে।
হাতিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, এনায়েত হোসেনের ছেলে রাকিব ও সাকিব দুই ভাই। সাকিব এ পর্যন্ত তিনটি বিয়ে করেছে এবং তিনটি বৌ ডিভোর্স হয়েগিয়েছে। ফলে ঘটনার দিন শুক্রবার সাকিব পাশের এলাকায় আরেকটি বিয়ে করার জন্য পাশের বাড়িতে আসলে বড় ভাইয়ের সাথে বাদানুবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে দু ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়।

পরে চিৎকার হই-হুল্লোড়ে আশপাশের লোকজন এসে তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে পুনরায় দু ভাই কাটাকাটিতে জড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন কিছু বুঝে উঠার আগেই ছোট ভাই ঘর থেকে দৌড়ে এসে ছোট একটি ছুরি বড় ভাইয়ে বুকে বসিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। সাথে সাথে বড় ভাই মাটিতে লুটিয়ে পড়ে। পরে উপস্থিত লোকজন থানায় পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) মো. খোরশেদ আলম জানান, শুক্রবার রাত ১ টার সময় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এলাকায় অভিযান দিয়ে বাড়ীর পাশে একটি পুকুর পাড় থেকে আসামী সাকিবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। মরদেহ ময়না তদন্দের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকালে আসামীকে নিয়ে সরোজমিনে যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে সেটি উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫০:৪৩   ২৬৭ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ