ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় হযরত সোলাইমান শাহ্ চিশতীর (রঃ) ওরশ

ভেড়ামারায় হযরত সোলাইমান শাহ্ চিশতীর (রঃ) ওরশ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল ২০২৫


ভেড়ামারায় হযরত সোলাইমান শাহ্ চিশতীর (রঃ) ওরশ

কুষ্টিয়া: ভেড়ামারায় হযরত সোলাইমান শাহ্ চিশতীর (রঃ) ওরশ শুরু হয়েছে। ১০ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত কুষ্টিয়ার আধ্যাত্মিক সাধক পুরুষ হযরত সোলাইমান শাহ্ চিশতী (র.) মাজারের তিন দিনব্যাপী ওরশ মোবারক। উৎসবমুখর পরিবেশে লাখো ভক্ত নিয়ে মাজার এলাকায় ইতোমধ্যেই অবস্থান করছেন ভক্তরা। প্রতিবারের মতো এবারো লাখো মানুষের ঢল নামবে কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা নদীর পশ্চিম তীরে গোলাপনগরের হযরত সোলাইমান শাহ্ চিশতীর (র.) মাজার প্রাঙ্গণে বলে ধারণা মাজার কমিটির।

আশেকান-ভক্ত ও দর্শনার্থীদের জন্য স্থানীয় প্রশাসন ও মাজার পরিচালনা কমিটি তিন স্তরের নিরাপত্তা বেষ্টনি গড়ে তুলে নিয়মিত তত্ত্বাবধায়ন করছেন। ১৯৭১ সালের ১২ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদারদের বুলেটে শহীদ হন হযরত সোলাইমান শাহ্ চিশতীসহ (রঃ) তার ৬ সহচর। এরপর থেকেই সেখানে গড়ে ওঠে মাজার শরীফ। সারা দেশের এবং বিদেশের লাখ লাখ ভক্ত আশেকান প্রতি বছর চৈত্র মাসের ২৭, ২৮ ও ২৯ তারিখে তিন দিন দরবার শরীফে সমাবেত হন। ওরশকে ঘিরে প্রতিবছরের মতো এবারও লাখো ভক্ত আশেকানদের মিলন মেলায় পরিণত হবে গোলাপনগর দরবার শরীফ। কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা নদীর পশ্চিম তীরে সবুজ গাছপালায় ঘেরা চরগোলাপনগর গ্রামের এক মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুমিয়ে আছেন এই আধ্যাত্মিক সাধক পুরুষ।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সুষ্ঠু, সুন্দর ও মনোরম পরিবেশে ওরশ মোবারক সম্পন্ন করার জন্য ইতোমধ্যে মাজার কমিটির স্বেচ্ছাসেবক টিম ছাড়াও ৩ স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে সব সময় নজরদারি রাখাসহ সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৮:২১   ৬২৬ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ