ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » উৎসবমুখর পরিবেশে দোহার প্রেসক্লাবের বাংলা নববর্ষ উদযাপন

উৎসবমুখর পরিবেশে দোহার প্রেসক্লাবের বাংলা নববর্ষ উদযাপন


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল ২০২৫


উৎসবমুখর পরিবেশে দোহার প্রেসক্লাবের বাংলা নববর্ষ উদযাপন

ঢাকা: বর্ণাঢ্য আয়োজনে ঢাকার দোহার উপজেলায় দোহার প্রেসক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৩৩২ উদযাপন ও দোহার প্রেসক্লাবের নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপি উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মাধ্যমে দোহার প্রেসক্লাবে এ আয়োজন করা হয়।
দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীব বলেন, বাংলা নববর্ষ বাঙালির উৎসবের দিন। আর এ উৎসব আমাদের বাঙালি সত্ত্বাকে করেছে আরো ঐতিহ্যময়। আজকের এ অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি সকলকে।বর্ষবরণ অনুষ্ঠানে এবারের ন্যায় এতো সুন্দর কোনো অনুষ্ঠান আমি এর আগে কখনো দোহার প্রেসক্লাবে দেখিনি।
দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সমকাল প্রতিনিধি মাহবুবুর রহমান টিপু তার বক্তব্যে বলেন, ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ বাংলা নববর্ষ উদযাপন। নববর্ষে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি সবার ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয় জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক সর্বদা। দোহার প্রেসক্লাবে এমন একটি আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আশা করছি ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে পারব ইনশাআল্লাহ। এ সময় তিনি প্রেসক্লাবের সকল সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানান।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয় টিভির প্রতিনিধি আতাউর রহমান সানি তার বক্তব্যে বলেন, প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি তাদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে প্রচার-প্রচারণা করার জন্য। এছাড়া বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রেসক্লাবের সকল সদস্যকে নতুন পাঞ্জাবি, প্রেসক্লাবের পরিচপত্র (আইডি) ও দিনভর বৈশাখী সংস্কৃতিক খাওয়া দাওয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
দুপুরের খাবার হিসেবে পান্তা, ইলিশ, বিভিন্ন ফল, দই, খই, মিষ্টি ইত্যাদি দেশীয় খাবারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা আক্তার, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, সহ-সভাপতি অলি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া,কাজী জোবায়ের, শরীফ হাসান,সুজন হোসেন,আলমগীর হোসেন,সুমন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৮:৪১   ৩০৮ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ