ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ফরিদপুরে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

ফরিদপুরে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২


মধুখালী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫


 

ফরিদপুরে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলীর ছেলে,ট্রাক চালক মোঃ ইদ্রিস আলী(৩০) ও একই এলাকার বাসিন্দা,ট্রাকের হেলপার মোঃ হায়দার আলী(৩২) ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, ঢাকা থেকে যশোরগামী তরমুজ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১২-৪৬৪৪)গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে ধাক্কা লাগে এবং ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলে নিহত হন।

এর সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম বলেন, গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি হাইওয়ে থানা পুলিশ কাছে হস্তান্তর করা হয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন,মরদেহ দুটি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। “নিহতের পরিবার-স্বজনদের খবর দেওয়া হয়েছে,তারা এলে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে”।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৬:০৭:৫৩   ১৬৯ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ