ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে: আমীর খসরু

নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে: আমীর খসরু


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল ২০২৫


নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছি। নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে, সেটাও বলেছি। এখানে সংস্কারের কথা বলা হয়েছে।

প্রধান উপদেষ্টা নিজে বলেছেন, যেসব বিষয়ে সকলের ঐক্যমত থাকবে সেসব বিষয়ে সংস্কার করা হবে। সহজ বিষয়- আমরা সংস্কার প্রস্তাব জমা দিয়েছি। সকলের যেসব বিষয়ে ঐক্যমত আছে আমরা সেটি দিয়েছি। ঐক্যমত হলে সেটা এক মাসের মধ্যেই হয়ে যাবে।

বুধবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এই সাক্ষাতে তিনি ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আলোচনায় অর্থনীতি, ট্যারিফের বিষয়টি উঠে এসেছে। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আমরা বলেছি- ন্যূনতম টলারেবল করা না হলে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, নির্বাচনের বিষয়ে কথা হয়েছে। আমরা বলেছি- দেশে গণতান্ত্রিক অর্ডার না আসার কারণে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গণতান্ত্রিক সরকার থাকলে সিদ্ধান্ত নিতে সহজ হয়। আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার সব বিএনপির সময় হয়েছে। আগামী দিনে আমরা আরও বড় ধরনের সংস্কারে যাব।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫০:০০   ৩৭৬ বার পঠিত  |      







প্রধান সংবাদ থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মানুষ যেন এনবিআরকে ভয় না পেয়ে বিশ্বাস করে: তারেক রহমান
আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার
দেশে অনেক বিভ্রান্তকারী আছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
বিভ্রান্ত নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী



আর্কাইভ