ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » এক লাখ ২০ হাজার টাকায় একতরফা তালাক,ভুক্তভোগী পেলেন মাত্র ৮০ হাজার

এক লাখ ২০ হাজার টাকায় একতরফা তালাক,ভুক্তভোগী পেলেন মাত্র ৮০ হাজার


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল ২০২৫


এক লাখ ২০ হাজার টাকায় একতরফা তালাক,ভুক্তভোগী পেলেন মাত্র ৮০ হাজার

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় ঘটে গেল এক বেদনাদায়ক ও প্রশ্নবিদ্ধ ঘটনা। ভালোবাসা, বিবাহ, তারপর তালাক — সবই যেন এক চুক্তিপত্রে সীমাবদ্ধ হয়ে পড়ল টাকার লেনদেনের খেলায়। ঘটনাটি ঘটেছে উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও গ্রামে, যেখানে স্থানীয় এক ইউপি সদস্যের বাড়িতে বসে মাত্র ৮০ হাজার টাকার বিনিময়ে এক তরুণীকে তালাক নিতে বাধ্য করা হয়, যদিও শুরুতে চুক্তি ছিল ১ লাখ ২০ হাজার টাকার।

এসময় ভুক্তভোগীসহ তার দাদা ও দাদী,স্থানীয় ইউপি সদস্য মোকশেদা ও হালিমা আক্তার, ইউপি সদস্য মো. আব্দুল করিম, আব্দুল আজিজ, আজিজ মেকার, আলম মিয়া, মো. রমজান আলী ও কাজী বারীসহ অন্যান্য লোকজন।

ভুক্তভোগী সেতু আক্তার, প্রেম করে বিবাহ করেছিলেন মো. সুমন মিয়াকে। ২০২৩ সালের ২০ অক্টোবর সামাজিকভাবে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। কিন্তু ২০২৪ সালের ১ জুলাই, সুমন মিয়া নোটারি পাবলিকের মাধ্যমে একতরফাভাবে তালাকের ঘোষণা দেন, যা ইসলামী আইন ও বাংলাদেশের প্রচলিত আইনের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ ও অকার্যকর।

এরপর ১২ এপ্রিল রাতে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল করিমের বাড়িতে বসে ‘সামাজিক সমঝোতা’র নামে এক প্রহসন চলে। সেখানে সেতু আক্তারকে ৮০ হাজার টাকা ধরিয়ে দিয়ে তালাক নিতে বাধ্য করা হয়। অথচ চুক্তি ছিল ১ লাখ ২০ হাজার টাকার! ভুক্তভোগী স্পষ্ট ভাষায় জানান, “আমি তালাক চাইনি। আমার কাবিনে ছিল ৪ লক্ষ টাকা। অথচ আমাকে জোর করে ৮০ হাজার টাকা দিয়ে তাড়িয়ে দেওয়া হলো।”

সুমনের বাবা রমজান আলী দাবি করেছেন, তিনি ইউপি সদস্যদের হাতে পূর্ণ ১ লাখ ২০ হাজার টাকা বুঝিয়ে দিয়েছেন।

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোকশেদা ও সদস্য মো. আব্দুল করিমের নিকট জানতে চাইলে তারা মো. রমজানের কাছ থেকে এক লাখ বিশ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ভুক্তভোগী সেতুকে নগদ ৮০ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি ৪০ হাজার টাকা গেল কোথায়? এই প্রশ্নের কোনো সদুত্তর নেই।

কলমাকান্দা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি দায়িত্বে থাকা চামেলি খাতুন মতে, শুধু নোটারি পাবলিকের মাধ্যমে তালাক ঘোষণা আইনত অবৈধ ও অকার্যকর। তালাকের ক্ষেত্রে মুসলিম পারিবারিক আইন ১৯৬১ অনুযায়ী স্থানীয় চেয়ারম্যান মাধ্যমে তালাক নোটিশ প্রদান, ৯০ দিন ইদ্দতকাল এবং পুনর্মিলনের সুযোগ দেওয়া আবশ্যক। এসব কিছুই এখানে মানা হয়নি।

এবিষয়ে কলমাকান্দা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান ভাষ্য একজন নারীর সম্মতি ছাড়া, চাপের মুখে নগদ টাকার বিনিময়ে তাকে তালাক দেওয়া শুধু আইন বিরুদ্ধই নয়, বরং মানবাধিকারের সরাসরি লঙ্ঘন। ঘটনাটি সমাজের কিছু অংশে প্রচলিত ‘মীমাংসা’ নামের অসামাজিক চাপ প্রয়োগের নগ্ন চিত্র।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৭:০৩   ৪৪৭ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ