ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » চতুর্থ শ্রেনীর কর্মচারীকে পিটানোর অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

চতুর্থ শ্রেনীর কর্মচারীকে পিটানোর অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল ২০২৫


চতুর্থ শ্রেনীর কর্মচারীকে পিটানোর অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

নোয়াখালী: হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে অবস্থিত একটি বেসরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক চতুর্থশ্রেনির কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী আফসার উদ্দিন বাদি হয়ে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। সোমবার (২১ এপ্রিল) বিকালের দিকে উপজেলার জাহাজমারা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ওজুখানায় এ মারধরের ঘটনা ঘটেছে।
অভিযোগের বিবরণে জানা যায়, চতুর্থ শ্রেনির কর্মচারী হিসেবে আফছার উদ্দিন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আমিরুল মোমিন বাবলুর সময় থেকে হাতিয়া কমিউনিটি কলেজে নিয়োগ প্রাপ্ত হন। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশীদ ২০২০ সালে দায়িত্ব পেয়ে প্রতিষ্ঠাতা সভাপতিকে সরিয়ে জাহাজমারা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অ্যাডভোকেট মাছুম বিল্যাহকে সভাপতি করে নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করেন।

দায়িত্ব নিয়ে তিনি প্রতিষ্ঠাতার নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদেরকে একে একে প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করেন। সরকার পরিবর্তনের পর গত ১৩ মার্চ প্রতিষ্ঠাতা সভাপতি কলেজ পরিদর্শনে গেলে এলাকাবাসী সহ বিতাড়িত শিক্ষক কর্মচারী সকলে উপস্থিত হন। এ সময় তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশীদকে কলেজ ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে।
ভুক্তভোগী কর্মচারী আফছার উদ্দিন বলেন, ওই দিন আমি মিছিলে উপস্থিত থাকার কারণে আমার উপর আজ মসজিদের ওজু খানায় আক্রমন করে। এ সময় তার কথার উত্তর দিলে আমাকে ক্যারাটি টাইপে হাত পা দিয়ে সমানে বেদড়ক মারধর করে। এক পর্যায়ে মাটিতে ফেলে বুকে পা দিয়ে চেপে ধরে। তখন উপস্থিত মুসল্লীরা আমাকে উদ্ধার করে। পরে সন্ধ্যায় আমি এঘটনায় হাতিয়া থানায় একটি মামলা দায়ের করি।
কর্মচারীকে মারধরের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশীদকে মুঠোফোনে জানতে চাইলে তার ফোনে সংযোগ পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়ে তদন্তের জন্য জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠিয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩০:১১   ৩৫৭ বার পঠিত  |         







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ