ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় ভারতীয় রুপিসহ যুবক আটক

কলমাকান্দায় ভারতীয় রুপিসহ যুবক আটক


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল ২০২৫


কলমাকান্দায় ভারতীয় রুপিসহ যুবক আটক

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় ভারতীয় রুপিসহ মো. ময়নাল (৪৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা জিবিসি স্কুলসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার (২৩ এপ্রিল) বিজিবির বরুয়াকোনা সীমান্ত বিওপির নায়েক মো. শহিদুল ইসলাম বাদি হয়ে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।

আটক মো. ময়নাল উপজেলার খারনৈ ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামের গাজীউর রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টহলরত অবস্থায় ১১৮১ নম্বর মেইন পিলার থেকে প্রায় দুই হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ময়নালকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ভারতীয় ৮ হাজার ৭৩০ রুপি, ১২ কেজি ভারতীয় চিনি, একটি মোবাইল সেট ও একটি কালো রঙের বাইসাইকেল জব্দ করা হয়।

বিজিবির বরুয়াকোনা বিওপির নায়েক শহিদুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জব্দকৃত মালামালসহ ময়নালকে থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, বিজিবির দায়ের করা মামলায় ময়নালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সীমান্ত এলাকায় ভারতীয় পণ্য পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৪:১১   ৩৮৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ