ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হেফাজতের কমিটি নিয়ে দু’পক্ষ মুখোমুখি

হেফাজতের কমিটি নিয়ে দু’পক্ষ মুখোমুখি


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল ২০২৫


হেফাজতের কমিটি নিয়ে দু’পক্ষ মুখোমুখি

ব্রাহ্মণবাড়িয়া: হেফাজতে ইসলাম বাংলাদেশ নবীনগর উপজেলার শাখা কমিটি নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থানে। হেফাজতে ইসলামের কর্মীদের মাঝে এই নিয়ে উত্তেজন বিরাজ করছে। গতকাল বুধবার (২৩/০৪) হেফাজত ইসলাম নবীনগর শাখার সভাপতি মাওলানা আমিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত নিজেকে এখনো হেফাজতে ইসলামের সভাপতি দাবী করেন।

অপরদিকে হেফাজত ইসলামের নবীনগর শাখার নবগঠিত কমিটির সভাপতি মুফতি বেলায়েতুল্লাহ ও মাওলানা মেহেদী হাসান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এ ধরনের প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা চালানো হচ্ছে।

মাওলানা আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১৫ ফেব্রুয়ারি জেলা নেতৃবৃন্দদের উপস্থিতিতে বাংলাদেশ হেফাজতে ইসলামের নবীনগর শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সে কাউন্সিল অধিবেশনে দলের ৯৭% ভোটার আমিরুল ইসলামকে পুনরায় সভাপতি হিসেবে সরাসরি ভোট প্রদান করে নির্বাচিত করেন।

সে সময় কথিত মেহেদী হাসান বাধা প্রদান করেন এবং হুমকি ধামকি ও মারমুখী আচরণ করে কমিটি ঘোষণা করতে নিষেধ করেন।যা দলের গঠনতন্ত্র বিরোধী।জেলা নেতৃবৃন্দ পরিস্থিতি শান্ত রাখতে কমিটির পরে ঘোষণা করা হবে জানিয়ে কাউন্সিল সমাপ্ত করেন। তিনি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করেন এবং নবীনগর এসে আবারো কাউন্সিল অধিবেশন ডেকে তৃণমূলের নেতাকর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে কমিটি ঘোষণার দাবি জানান।

মাওলানা মেহেদী হাসান বলেন, ১৫ ফেব্রুয়ারি কাউন্সিলের অধিবেশনের পর পরবর্তী সময়ে জেলার দলীয় অফিসে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মুফতি বেলায়েতুল্লাহ সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে নবীনগর উপজেলা হেফাজতের কমিটির গঠন করে অনুমোদন প্রদান করেন। কমিটি অনুমোদনের কাগজে দেখতে চাওয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেহেদী বলেন, অচিরেই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি অনুমোদনের কাগজ আপনাদের সামনে উপস্থাপন করা হবে।

বাংলাদেশ হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজ্জম বলেন, ওই কাউন্সিল অধিবেশনে আমরা কমিটির ঘোষণা করতে না পারলেও পরবর্তী সময়ে কেন্দ্রীয় ও উপজেলার নেতৃবৃন্দদের উপস্থিতিতে জেলা জামায়েতে সভায় মুফতি বেলায়েতুল্লাহ সভাপতি ও মাওলানা মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে একটি কমিটির সিদ্ধান্ত হয়েছে কিন্তু অফিসিয়াল ভাবে এখনও আমরা কোন চিঠি ইসু করিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩২:৫১   ৩০১ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ