ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » পরিক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন

পরিক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল ২০২৫


পরিক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে এইচএসসি পরিক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় শিক্ষার্থীরা সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এতে অংশগ্রহণ করেন ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী সহ প্রথম বর্ষের সকল শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশগ্রহণকৃত শিক্ষার্থী রেদোয়ান হাসান, শাহরিয়ার নাফিজ, সারোয়ার হাসান, বৃষ্টি আক্তার জানান, বিগত বছরগুলোতে কেন্দ্র পরিবর্তন করার দাবিতে বিক্ষোভ মানববন্ধন করা হলেও আমরা এর কোন সুফল পায়নি। ময়মনসিংহ বোর্ডে আবেদন করা হলেও তারা আঠারবাড়ী কলেজেই পরিক্ষা কেন্দ্র বহাল রেখেছেন। এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমরা এ বিক্ষোভ ও মানববন্ধন করেছি। কেন্দ্র পরিবর্তন করে ঈশ্বরগঞ্জ গার্লাস স্কুল এন্ড কলেজে স্থানান্তর করা হলে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি শেষ হবে।

ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান বলেন, আমাদের শিক্ষার্থীর জার্নি করে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পরে। বিশেষ করে মেয়েরাই বেশি অসুস্থ হয়ে যায়। ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হলে আমাদের অভিভাবক সহ সকল শিক্ষার্থীদের সুবিধা হবে। আমরা বোর্ড কর্তৃপক্ষের কাছে পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের জোর দাবি জানাই।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এরশাদুল আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছি। তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। কেন্দ্র পরিবর্তনের বিষয়টি নিয়ে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪০:৩৮   ২২৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ