ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে প্রতিবন্ধী গৃহবধূর৬০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক

চাটমোহরে প্রতিবন্ধী গৃহবধূর৬০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল ২০২৫


চাটমোহরে প্রতিবন্ধী গৃহবধূর ৬০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক

পাবনা: চাটমোহরে শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে কৌশলে স্বর্ণা খাতুন নামের এক প্রতিবন্ধী গৃহবধূর নিকট থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক। রোববার (২৭ এপ্রিল) বিকেলে চাটমোহর রেলবাজার ব্র্যাক অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি পশ্চিমপাড়া গ্রামের নওশের আলীর মেয়ে। এ ঘটনায় চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ।

প্রতিবন্ধী গৃহবধূ স্বর্ণা খাতুন জানান, রোববার দুপুরে আমার বৃদ্ধ মায়ের সাথে আমি রেলবাজার ব্র্যাক অফিসে যাই। আমার মা ব্র্যাক সমিতির সদস্য। সেখানে গিয়ে আমার মায়ের নামে ৬০ হাজার টাকা ঋণ পাশ করিয়ে ব্র্যাক অফিসের কাউন্টার রুমে আমরা টাকা নিতে যাই। সেই রুমে আমি ও আমার বৃদ্ধ মা বসে টাকা নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকি। এসময় এক অপরিচিত লোক মুখে দাঁড়ি আছে সে আমাদের কাছে এসে বসলো এবং আমাকে তার মেয়ের মতো লাগে বলছিলেন। ব্র্যাক কাউন্টার থেকে ৬০ হাজার টাকা তুলে আনার পর কি হলো আমরা কিছুই বুঝতে পারলাম না। এতটুকু মনে আছে তার বাড়ি আটঘরিয়া বলতেছিল এবং আমাদের একটি ভ্যানে করে রেলবাজার মোড়ে নামিয়ে দিয়েছিল।

ঘটনার বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, উক্ত ঘটনার বিষয়ে ভুক্তভোগী নারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীকে সনাক্তকরণ সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৩৫:০৮   ৪১৮ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ