ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ভাতিজিকে নিয়ে যুবলীগ নেতা উধাও

ভাতিজিকে নিয়ে যুবলীগ নেতা উধাও


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল ২০২৫


ভাতিজিকে নিয়ে যুবলীগ নেতা উধাও

নোয়াখালী: হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নে কলেজ পডুয়া ভাতিজিকে নিয়ে পালিয়েছে রিপন চন্দ্র দাস নামে এক যুবলীগ নেতা। সোমবার সকালে এ বিষয়ে মেয়ের বাবা হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযুক্ত রিপন চন্দ্র দাস উপজেলার চরঈশ্বর ইউনের ৪নং ওয়ার্ডের চরলটিয়া গ্রামের প্রিয়লাল চন্দ্র দাসের ছেলে। সে আওয়ামী যুবলীগের একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং সে তিন সন্তানের জনক। ওই কলেজ ছাত্রী তার দু’সম্পর্কো ভাতিজি হয়।
মেয়ের বাবা জানান,মেয়েটি কলেজে যাওয়ার সময় প্রায় প্রতিদিন রিপন তাকে উত্যাক্ত করতো। এক পর্যায়ে সে সেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। মেয়ে বিষয়টি আমাকে জানালে আমি তার পরিবারকে বিষয়টি জানায়। তখন তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন হুমকি ধমকি দেয়।

শনিবার সকালে আামার মেয়ে প্রাইভেট পড়তে কলেজে যাওয়ার পথে রাস্তা থেকে রিপন সহ কয়েকজন মিলে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
এব্যাপারে যুবলীগ নেতা রিপনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি।
এবিষয়ে হাতিয়া হাতিয়া থানার উপ-পরিদর্শক মো: হাবিবুর রহমান বলেন, মেয়ের বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা এবিষয়ে খোঁজ খরব নিচ্ছি। রিপনের নাম্বারটি বন্ধ পাওয়া যাচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় কলেজ ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৩:০৭   ৪৫৬ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ