ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কলমাকান্দায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল ২০২৫


কলমাকান্দায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নেত্রকোনা: কলমাকান্দায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়, যা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত, কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ইউএনও কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।

সভায় বক্তারা বলেন, ” সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে । সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণ যেন বিনামূল্যে আইনি সহায়তা পায়, তা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে।”

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) তার বক্তব্যে বলেন,”আইনগত সহায়তা শুধু আইনের প্রয়োগ নয়, এটি মানবিক দায়িত্বও। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আইন সহায়তা কমিটির প্রতিনিধিবৃন্দ। বক্তারা সাধারণ জনগণকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন হওয়ার এবং প্রয়োজনে এই সেবা গ্রহণের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়। সারাদেশের মতো কলমাকান্দা উপজেলাতেও দিবসটি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৬:০০   ২৭৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ