ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » প্রেম প্রত্যাখান করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম

প্রেম প্রত্যাখান করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫


প্রেম প্রত্যাখান করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম

কুড়িগ্রাম: উলিপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ২৭ এপ্রিল (রোববার) সন্ধ্যা ৭ টায় উপজেলার থেতরাই ইইনয়নের কিশোরপুর গ্রামে। ওই শিক্ষার্থী থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই গ্রমের বখাটে যুবক মাঈদুল ইসলাম(২০)। ঘটনার দিন সন্ধ্যার পর ওই শিক্ষার্থী দাদীকে দেখতে যাওয়ার পথে আবারও প্রেমের প্রস্তাব দেন। ওই শিক্ষার্থী তা প্রত্যাখান করলে মাঈদুল ইসলাম তাকে মারধর ও দা দিয়ে কুপিয়ে জখম করে।স্থানীয়রা মেয়েটিকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত্তি করা হয়।মাঈদুল ইসলাম থেতরাই ইউনিয়নের কিশোরপুর কুমার পাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
শিক্ষার্থীর পিতা আব্দুল কাফী বলেন, মাঈদুল ইসলাম দীর্ঘদিন থেকে তার মেয়েকে উত্যাক্ত করছিল। বিষয়টি তার পিতাকে জানানো হয়। গত কাল সন্ধ্যায় মাঈদুল ইসলাম তার মেয়েকে কুপিয়ে জখম করে। বিষয়টি তাৎক্ষনিক ভাবে উলিপুর থানাকে অবগত করেছি। আজ সন্ধ্যায় মামলা দায়ের করা হবে। থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর আমিন বলেন,দ্রুত দোষী মাঈদুল ইসলামকে গ্রেপ্তারের দাবী জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. হারুন অর রশিদ বলেন, ওই শিক্ষার্থীর চিকিৎসা চলছে।
উলিপুর থানার অফিসার ইন্চার্জ(ওসি) জিল্লুর রহমান বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ও হাসপাতালে ওই শিক্ষার্থীর খোজ খবর নিয়েছি। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে। মেয়ের পিতা আজ মামলা করবেন বলে জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৮:২৩   ১৮৬ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ