ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » সীমান্ত পেরিয়ে লোকালয়ে বন্য হাতি ,আতঙ্কে গ্রামবাসী

সীমান্ত পেরিয়ে লোকালয়ে বন্য হাতি ,আতঙ্কে গ্রামবাসী


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫


সীমান্ত পেরিয়ে লোকালয়ে বন্য হাতি ,আতঙ্কে গ্রামবাসী

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী জাগিরপাড়ায় ভারত থেকে আসা বন্য হাতির পালের তাণ্ডবে ব্যাপক ফসলহানির ঘটনা ঘটেছে।

গত সোমবার দিনগত রাতে কাঁচাপাকা ধান ক্ষেতে প্রায় দুই ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় ১৫-২০টি হাতির একটি দল।

এসময় ক্ষেতের ধান মাড়িয়ে ফেলার পাশাপাশি গাছপালা ভাঙচুর করে তারা। হাতির আতঙ্ক ছড়িয়ে পড়ে জাগিরপাড়া, হাতিবেড়, চন্দ্রডিঙ্গা ও বেতগড়া গ্রামসহ আশপাশের এলাকায়।

স্থানীয়রা জানান, প্রতিবছর ভারতের মেঘালয়ের গারো পাহাড় থেকে খাবারের সন্ধানে এই অঞ্চলে ঢুকে পড়ে বন্য হাতির পাল। দিনের বেলায় টিলায় অবস্থান করলেও রাত হলেই দলবেঁধে নামে লোকালয়ে। ক্ষতিগ্রস্ত করেন ফসল, ভাঙচুর করেন ঘরবাড়ি ও গাছপালা।

জাগিরপাড়া গ্রামের কৃষক আবুল মিয়া বলেন, প্রতি মৌসুমেই হাতির দল ফসল নষ্ট করে যায়। এবারও ধান কাটার আগেই ক্ষেত শেষ করে দিয়েছে। আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।

পাঁচগাঁও গ্রামের আব্দুল ওয়াদুদ বলেন, হাতির হাত থেকে ফসল বাঁচাতে আমরা রাতে মশাল, টর্চলাইট আর লাঠি নিয়ে পাহারা দিই। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হচ্ছে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতা সুদীপ্ত হাজং বলেন, হাতির দল একবার ক্ষেতে নামলে তা ধ্বংস করেই ছাড়ে। স্থানীয়দের শতচেষ্টায়ও ঠেকানো যাচ্ছে না। সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।

রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান খান পাঠান বলেন, সীমান্ত এলাকায় হাতির আক্রমণ এখন নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

এবিষয়ে জানতে চাইলে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৪:২৮   ৩৭০ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ