ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

হাতিয়ায় আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫


হাতিয়ায় আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী: হাতিয়া উপজেলায় দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুুর রহমান সহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে হাতিয়া প্রেসক্লাব ও আমার দেশ পাঠক ফোরাম।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আমার দেশ হাতিয়া প্রতিনিধি জি এম ইব্রাহীম।
এতে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মো. ইফতেখার হোসেন তুহিন দৈনিক নয়া দিগন্ত, এম সাখাওয়াত হোসেন দৈনিক সমকাল, ইসমাইল হোসেন কিরণ আর টিভি, মো. ফিরোজ উদ্দিন মোহনা টেলিভিশন, আমির হামজা দৈনিক সংগ্রাম, আকতার হোসেন দৈনিক ইনকিলাব, মো. জিল্লুর রহমান দৈনিক কালবেলা, উত্তম সাহা দৈনিক সকালের সময়, হানিফ উদ্দিন সাকিব দৈনিক খবরের কাগজ, সাইফুল ইসলাম জিহাদ দৈনিক আমার সংবাদ, সাব্বির ইবনে সিদ্দিক দৈনিক স্বদেশ প্রতিদিন, জাকের হোসেন দৈনিক বাংলাদেশ সমাচার।
এ ছাড়াও মানববন্ধনে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফাহিম উদ্দিন, সাবেক সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, পৌরসভা যুবদলের আহবায়ক মোমিন উল্যাহ রাসেল, সদস্য সচিব কাউসার মোস্তফা, দ্বীপ সরকারি কলেজের ছাত্রদলের সাবেক আহবায়ক শরীফুল ইসলাম দুখু সহ প্রমুখ।
বক্তারা বলেন, ৫ আগষ্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসরা আমারদেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে আবার নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। পূর্বের ন্যায় তারা মানুষের কন্ঠরোধ করতে মিথ্যা মামলা হামলার চেষ্টা করছে। এসকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের মানুষ তাদের ফ্যাসিবাদী চরিত্রকে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।এম সাখাওয়াত হোসেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৯:৫৪   ২৩৮ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ