ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » জনগণের পাশে থেকে প্রশংসিত ব্যারিস্টার কায়সার কামাল

জনগণের পাশে থেকে প্রশংসিত ব্যারিস্টার কায়সার কামাল


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল ২০২৫


জনগণের পাশে থেকে প্রশংসিত ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোনা: দুর্গাপুর-কলমাকান্দা উপজেলায় কৃষক ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একের পর এক মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে প্রশংসা কুড়াচ্ছেন ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বিএনপির কেন্দ্রীয় আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব। তার পৈতৃক নিবাস কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে। তিনি প্রয়াত আলহাজ্ব মোস্তফা কামাল মনসুর (ফরিদ চেয়ারম্যান)–এর সন্তান, যিনি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

সম্প্রতি সরকার অনুমোদিত খাদ্য সহায়তা কর্মসূচিতে তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্ধারিত মূল্যে চাল ও ডাল সরবরাহ করা হচ্ছে—যা স্থানীয়দের কাছে ইতিবাচক সাড়া ফেলেছে। প্রতিদিন সকাল থেকে বাজারে ভিড় করছেন সাধারণ মানুষ। তারা বলছেন, ‘যেখানে অন্যখানে নানা অনিয়ম, সেখানে এখানে সঠিক দামে ভালো মানের পণ্য পাওয়া যাচ্ছে। এটা খুবই স্বস্তির।’

খাদ্য সহায়তার পাশাপাশি অতীতেও ব্যারিস্টার কায়সার কামাল নিয়েছেন নানা জনসেবামূলক উদ্যোগ। বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প আয়োজন, রাবারড্যাম প্রকল্পের পানি কৃষকদের মাঝে বিনা খরচে সরবরাহ, এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম বিতরণ—এসব তাকে এলাকাবাসীর কাছে ভরসার প্রতীক করে তুলেছে।

কলমাকান্দা বাজার ইজারাদারের পক্ষ থেকে বলা হয়, ‘এই ধরনের উদ্যোগ শুধু প্রশংসনীয় নয়, বরং অনুসরণযোগ্য। একজন জাতীয় নেতার এমন স্থানীয়ভাবে সক্রিয় থাকা নিঃসন্দেহে অনুপ্রেরণার উৎস।’

উপজেলার কৃষক ও শ্রমজীবী মানুষ ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘জনগণের দুঃসময়ে পাশে দাঁড়ানো মানুষ আজ বড়ই বিরল। তিনি তা বারবার প্রমাণ করে চলেছেন।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৭:০৩   ২৮২ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ