ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
কুড়িগ্রাম: রাজারহাট উপজেলা বিএনপি’র আহবায়ক আনিছুর রহমানের ভাইরাল ভিডিও’র ঘটনায় তাকে শোকজ করেছে জেলা বিএনপি । অন্যদিকে বৃহস্পতিবার রাতে তার বিরুদ্ধে অনলাইনে থানায় জিডি করেছেন ভূক্তভোগী শ্রমিক ফেডারেশন (জামায়াতের অঙ্গ সংগঠন) নেতা রুবেল মিয়া।
জানা যায়,বুধবার উপজেলা বিএনপি’র আহবায়ক আনিছুর রহমান কর্তৃক হুমকী প্রদর্শনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও’তে দেখা যায় তিনি একজনকে “কলিজা টানি ছিঁড়ি ফেলবো- একবারে টানি ছিঁড়ি ফেলবো তোমার,চেনো তুমি- এ চেনো! খুব পাওয়ার দেখাও জামায়াতের,একবারে নিশ্চিহ্ন করি দেবো জামায়াত। চেনো বিএনপি!’ বলে হুমকী দিচ্ছেন। ৫২সেকেন্ডের ভিডিও’র শেষাংশে ‘আমি থানা যায়া বসি থাকি এজাহার লিখবো, উয়াক (জামায়াত নেতা র“বেল) এ্যারেস্ট করি দিয়া তারপর আমি আসবো বলে হুমকী দিতে দেখা যায়।
পরে জানা যায়,জামায়াতের অঙ্গসংগঠন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা রুবেল মিয়াকে এভাবে হুমকি দিয়েছেন রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান। এই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এনিয়ে দেশ ব্যাপী নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এঅবস্থায় বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ¦ সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরীত একটি শোকজ নোটিশ প্রেরণ করা হয় উপজেলা বিএনপি আহবায়ক আনিছুর রহমানকে। এতে বলা হয়,“সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আপনি প্রকাশ্যে হুমকি প্রদান,অসংলগ্ন ও উত্তেজনাপূর্ণ ভাষায় বক্তব্য প্রদান করেছেন এবং একটি রাজনৈতিক দল সম্পর্কে অশালীন ও অবমাননাকর মন্তব্যও করেছেন। ভিডিওতে ব্যবহৃত ভাষা এবং বক্তব্য সামগ্রিকভাবে দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী”। একারণে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না তা জানতে চেয়ে পত্র প্রাপ্তির ২৪ঘন্টার মধ্যে জবাব দেয়ার জন্য বলা হলো।
এদিকে ভূক্তভোগী রুবেল মিয়া বৃহস্পতিবার রাতে আনিছুর রহমানের বিরুদ্ধে অনলাইনে রাজারহাট থানায় একটি জিডি করেন। রুবেল মিয়া বলেন,২১এপ্রিল রাজারহাট উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে উপজেলার চতলার কুঁড়া ও নাখেন্দা বিল ইজারা ডাকের অনুষ্ঠানে বিএনপির ওই আহবায়ক আনিছুর রহমান সিন্ডিকেটের মাধ্যমে ইজারা হাতিয়ে নেন। এই নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে সেটি নিয়ে বিএনপি ওই নেতার সাথে মনোমানিল্য হয়। এছাড়া মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চান্দামারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের কমিটি নিয়ে অভিভাবক সমাবেশে বিদ্যালয় কমিটির সভাপতি মনোনয়নে অনিয়ম নিয়ে গ্রামবাসীর পক্ষে তিনি প্রতিবাদ জানান। পরে ওইদিন বিকেলে বিএনপির উপজেলা কমিটির আহ্বায়ক আনিছুর রহমানের নেতৃত্বে তার লোকজন আমাকে থানা মোড়ে মুকুল ফার্মাসিতে তুলে নিয়ে এসে প্রাণ নাশের হুমকি ও অকথ্য ভাষায় গালি দেয়ার ঘটনা উল্লেখ করে আমি অনলাইনে রাজারহাট থানায় জিডি করেছি।
উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমান শোকজের সত্যতা স্বীকার করে বলেন,আমি জেলা বিএনপির শোকজের জবাব দিয়েছি। রুবেল মিয়া মূলত ছাত্রলীগ করতো গত বছরের ৫আগষ্টের পর থেকে সে জমায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা হয়ে বিএনপিকে নিয়ে নানা অপপ্রচার চালিয়ে আসছে। এর অনেক প্রমাণ আমার কাছে আছে।
শুক্রবার রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বলেন,রুবেল মিয়া অনলাইনে সাধারণ ডায়রি করেছেন। তিনি চাইলে এবিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:২৩:১০ ১০৯ বার পঠিত | ● নেতা ● নোটিশ ● বিএনপি ● রাজারহাট ● শোকজ