ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » মাদ্রাসা সুপারের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন,পদত্যাগের দাবি

মাদ্রাসা সুপারের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন,পদত্যাগের দাবি


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ মে ২০২৫


মাদ্রাসা সুপারের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন,পদত্যাগের দাবি

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে দক্ষিণ সাটিহারী ডিএস দাখিল মাদ্রাসার সুপার মো. আমিনুল ইসলামকে অপসারণের দাবিতে আলটিমেটাম দিয়েছে স্থানীয় বাসিন্দারা। ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচি গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়। (০৪ মে) রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর মাইজবাগ বাজারে স্থানীয়দের উদ্যোগে সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে এ দাবি জানান এলাকাবাসী।

এদিকে রোববার অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মাতা পোষণ করে এতে অংশ নেন স্থানীয় পর্যায়ের বিএনপির নেতা-কর্মীরা। মানববন্ধনে সুপারের বিরুদ্ধে টাকার বিনিময়ে মাদ্রাসার এডহক কমিটি গঠনের অভিযোগসহ বিভিন্ন ধরনের অনিয়ম-দুর্নীতির তোলে বক্তব্য দেন, উপজেলা মাইজবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ভূঁইয়া (সাজু), সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, মাইজবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম হান্নান, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার ভূঁইয়া পলাশ, মাইজবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াসিন আহমেদ।

এ ছাড়াও বক্তব্য দেন মাইজবাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন হাসান মিঠুন, সাধারণ সম্পাদক নাইম, মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, মাইজবাগ ইউনিয়ন ৭নং ওর্য়াডের মেম্বার বোরহান উদ্দিন, সাবেক মেম্বার দিন ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় বিএনপি নেতা মোজাহিদ, আলম, বিপুল, কামাল, সাইদুল, সজীব, রফিক, নূর ইসলাম, আনিসুর রহমান, রনিসহ স্থানীয় এলাকাবাসী।

এর আগে গত (২৩ এপ্রিল) অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন স্থানীয় মো. সাইদুল ইসলাম।

এ প্রসঙ্গে জানতে চাইলে মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম বলেন, মাদ্রাসার কমিটি বিধি মোতাবেক নিয়ম মেনেই করা হয়েছে। আমার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠেছে সব মিথ্যা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্তের কাজ চলমান। তদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৫৪   ২২৯ বার পঠিত  |   







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ