ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ মে ২০২৫


সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের নবীনগর প্রতিনিধি(দক্ষিণ) মোস্তাক আহমেদ উজ্বলের নামে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে গতকাল রবিবার ( ০৪/০৫) প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এতে সভাপতিত্ব করেন।

বক্তারা বলেন সংঘর্ষের দিন মোস্তাক আহমেদ উজ্বল ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থান করছিলেন।ঘটনার সাথে সে কোনভাবেই জড়িত ছিল না। উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক তাকে মামলার এক নম্বর আসামি করা হয়েছে। অবিলম্বে উক্ত মামলা প্রত্যাহার এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক শাহনূর খান আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার, সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, আব্দুল হাদী, পিয়াল হাসান রিয়াজ,দেলোয়ার হোসেন, মিঠু সূত্রধর পলাশ, আবু কাউছার, সাইফুল ইসলাম রবিন, শফিকুল ইসলাম বাদল, সফর আলী, জামাল হোসেন পান্না,মমিনুল হক রুবেল,সাকিল আহামেদ রুবেল, মাজেদুল ইসলাম, মনির হোসেন, হেলাল উদ্দিন, আব্বাস উদ্দিন হেলাল, কাউছার আহামেদ, নুরে আলম, মো: আমজাদ হোসেন, এম নুরুল আলম সরকার, নাছির উদ্দিন, সফিউল আলম, ইকরাম হোসেন এবং আলামিন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মুন্সি আজিজ মিয়া (৫২) নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৪৭   ২৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ