ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » হরিণাকুণ্ডুতে প্রতিবন্ধী স্কুলে ফ্রী মেডিক্যাল ক্যাম্প

হরিণাকুণ্ডুতে প্রতিবন্ধী স্কুলে ফ্রী মেডিক্যাল ক্যাম্প




হরিণাকুণ্ডুতে প্রতিবন্ধী স্কুলে ফ্রী মেডিক্যাল ক্যাম্প

ঝিনাইদহ: হরিণাকুণ্ডু উপজেলাতে মেঘলা আকাশ প্রতিবন্ধী বিদ্যালয় এতিম খানা ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দুই দিন ব্যাপী রবিবার ছিলো প্রথম দিন, (৪ মে.) সকাল ১০ টায় এক মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে এটি শুভ উদ্বোধন করা হয়। হরিণাকুণ্ডু লোহা পোট্টিতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি ২০১৭ সালে হাটি হাটি পা-পা করে শুরু হয়ে আজ শতাধিক শিক্ষার্থী ও দশ জন শিক্ষক কর্মচারীদের নিয়ে সুনামের সহিত মাথা উচু করে দাঁড়িয়ে আছে। মেঘলা আকাশ প্রতিবন্ধি বিদ্যালয় এতিম খানা ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক মাজেদা খাতুনের সভাপতিত্বে, ফ্রী মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন, উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক-উজ জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা শিউলী রানী। দুই দিনের ফ্রী মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা দিচ্ছেন ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডাঃ মোঃ শামিম হোসেন, থেরাপী সহকারী উজ্জ্বল হোসেন।

এসময়ে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের অডিওমেট্রিশিয়ান ঝংকার আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দুই দিনের ফ্রী মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসমূদয় থাকছে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপী, স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপী, স্টেক প্যারালাইসিস থেরাপী, মেরুদণ্ডের, কোমর, ঘাড়, হাড়ের ব্যাথার থেরাপী, হাত পা অবাস হওয়া, শুকিয়ে যাওয়া, ঝিন ঝিন করা।

এছাড়াও খোঁজ নিয়ে জানা গেছে, মেঘলা আকাশ প্রতিবন্ধি বিদ্যালয় এতিম খানা ও প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নিতেই বিশেষ এই আয়োজন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৫৪:৫৮   ৩২৬ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ