ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » হিলিতে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন গ্রামবাসীর

হিলিতে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন গ্রামবাসীর


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে ২০২৫


হিলিতে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন গ্রামবাসীর

দিনাজপুর: হাকিমপুর হিলি পৌরসভার মাঠপাড়া এলাকায় জিয়া হোসেন নামে একজনকে চাপাতি দিয়ে হত্যার উদ্দ্যোশে আঘাত করে স্থানীয় মাদক ব্যবসায়ীসহ কয়েকজন। এর প্রতিবাদে জখমকারী ইনসাফ আলী খুনি সন্ত্রাসী ও তার পরিবারকে উচ্ছেদ ও শাস্তির দাবীতে মানববন্ধন করেন গ্রামবাসীসহ স্থানীয়রা।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১১ টায় মাঠপাড়া গ্রামবাসী ব্যানারে বিভিন্ন স্লোগানে এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।গ্রামবাসী শ্লোগান দেয় মাদক ব্যবসায়ীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে, জিয়া ভাই, হাসপাতালে ইনসাফ আলী বাড়িতে মানি না মানবোনা। ইনসাফ আলীর বিচার চাই করতে হবে। মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারমাথায় উপস্থিত হয়। পরে চারমাথা মোড়ে ইনসাফ আলী খুনি সন্ত্রাসী ও তার পরিবারকে উচ্ছেদ ও শাস্তির দাবীতে মানববন্ধন করেন তারা।

এসময় মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মহব্বত আলী, সুরমা বেগম, সবুজ মিয়া ও সুরুজ আলী বলেন, কয়েক দিন আগে ইনসাফ আলী মাদক ব্যবসায়ী, প্রকাশে মাঠপাড়া এলাকায় জিয়াকে চাপাতি দিয়ে আঘাক করে। এলাকাবাসী ইনসাফ আলীকে চাপাতিসহ প্রশাসনের কাছে ধরে দেওয়া হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নাই। দ্রুত ইনসাফ আলীকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা।

মহব্বত আলী অভিযোগ করে বলেন, মাদক ব্যবসায়ীদের টাকার বার বেড়ে গেছে। কিছু বললেই তারা আমাদের নামে কোর্টে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। গত কয়েক দিন আগে আমি অফিসের কাজে দিনাজপুর ছিলাম। কিন্তু আমাকে মামলায় জড়িয়ে ১৭ নম্বরে আমার নাম দিয়েছে। এছাড়াও সুখী ও তার স্বামী ফারুক মিয়া দীর্ঘ দিন থেকে এলাকায় মাদকের ব্যবসা করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোড় দাবি জানান তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৪৪   ১৭৯ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ