ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কৃষকদল সভাপতিকে প্রাননাশের হুমকি,থানায় জিডি

কৃষকদল সভাপতিকে প্রাননাশের হুমকি,থানায় জিডি


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে ২০২৫


কৃষকদল সভাপতিকে প্রাননাশের হুমকি,থানায় জিডি

খুলনা: পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রহিম মালী কে জীবননাশের হুমকি দেয়া হয়েছে অভিযোগ করে জিডি করেছেন আব্দুর রহিম। মঙ্গলবার (৬ মে) পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
জিডির বাদী আব্দুর রহিম জানান, গত সোমবার আনুমানিক রাত ৯টায় অজ্ঞাতনামা এক ব্যক্তি ০১৯৬৩৮৯৫১৮৬ নং মোবাইল নম্বর থেকে আমার ব্যবহৃত ০১৭৩৯-১৩৬৪১৫ নম্বর এ ফোন দিয়ে নিজেকে পাইকগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পরিচয় দেয়।

পরে অজ্ঞাতনামা ঐ ব্যক্তি আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। তৎক্ষণাৎ আমি প্রতিবাদ করলে, সে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং জীবননাশের হুমকি দেয়।
ঘটনার সময় আমার আশপাশে উপস্থিত কয়েকজন ব্যক্তি পুরো ঘটনাটি প্রত্যক্ষভাবে শোনেন ও লক্ষ করেন। উক্ত হুমকির প্রেক্ষিতে বর্তমানে আমি ও আমার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় রয়েছি। যে কোনো সময় আমাদের জান-মালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সর্বোপরি,চাঁদখালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রহিম মালী পাইকগাছা থানায় জীবননাশের হুমকিতে নিরাপত্তা ও প্রতিকার চেয়ে সাধারণ ডায়রি (জিডি) করেছেন (যারনং-২৬৯)।
এবিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা থানার এস আই মোঃ আনিছুর রহমান খাঁন জানান, এ ঘটনায় থানায় জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্হা গ্রহন করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৪:৩৬   ১৩৮ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


সুন্দরবনের জলদস্যু খানজাহান গ্রেপ্তার, অস্ত্র ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার
উপকূলে মানবিক ও সামাজিক সেবার প্রত্যয়ে ‘সম্মিলিত সেবা টীম’-এর আত্মপ্রকাশ
ভেড়ামারায় বিপুল পরিমাণ মাদক ও বিশেষ ট্যাংকিসহ ২ কারবারি গ্রেফতার
ভেড়ামারায় পুরাতন ফেরিঘাটে অবৈধ মাটি খননের দায়ে যুবকের কারাদণ্ড ‎
ভেড়ামারায় বিপুল পরিমাণ চোরাই মালামালসহ গ্রেফতার ৬



আর্কাইভ